এক্সপ্লোর

‘ভারতের বিরুদ্ধে আমরা অনেক বেশি আবেগ দিয়ে খেলি’, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে হুঙ্কার পাকিস্তানের কোচ ইজাজ আহমেদের

বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলছে ভারত। তবে তাতে কোচ রাহুল দ্রাবিড়ের দলের কোনও বাড়তি সুবিধা হবে বলে মনে করেন না ইজাজ।

লাহোর: জানুয়ারির ১৭ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন হিসাবে নামছে ভারত। তবে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান শিবির। পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের কোচ এখন সে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার ইজাজ আহমেদ। তিনি বলেছেন, ‘ভারতের ক্রিকেট সিস্টেমটাই খুব উন্নত। তবে একে অপরের মুখোমুখি হলে ওদের চেয়ে আমাদের আবেগটা অনেক বেশি। তাতে ভর করেই এশীয় ইমার্জিং নেশনস কাপের সেমিফাইনালে ওদের হারিয়েছিলাম।’ পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ান ডে খেলেছেন ইজাজ। ভারতের বিরুদ্ধেও প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। গতবছর বাংলাদেশের মাটি থেকে তাঁর প্রশিক্ষণেই অনূর্ধ্ব ১৯ ইমার্জিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানের জুনিয়র দল। ইজাজ বলেছেন, ‘অতীতেও আমাদের আবেগ বেশি থাকায় ভারতকে হারিয়েছি এবং এবারও শক্তিশালী ভারতের বিরুদ্ধে একই ইচ্ছাশক্তি নিয়ে খেললে আমরাই জিতব।’ এর আগে দুবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। তবে ৫১ বছর বয়সী ইজাজ জানিয়েছেন, নির্দিষ্ট ওই দিনে কোন দল কেমন খেলছে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচে কারা গতবারের চ্যাম্পিয়ন অথবা কারা এক নম্বর দল সেসব কোনও বিষয়ই নয়। ওই নির্দিষ্ট দিনে কে কেমন খেলছে সেটাই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমাদের দলের ভারসাম্য খুব ভাল,’ বলেছেন ইজাজ। বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলছে ভারত। তবে তাতে কোচ রাহুল দ্রাবিড়ের দলের কোনও বাড়তি সুবিধা হবে বলে মনে করেন না ইজাজ। বলেছেন, ‘লাহোরে আমাদের ক্রিকেটারেরাও কঠোর প্রস্তুতি সেরেছে। ১১টির মতো প্রস্তুতি ম্যাচ খেলেছি। বিশ্বকাপ শুরু হওয়ার ৯দিন আগে আমরা দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও খেলব। দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভা রয়েছে। এই দলের ক্রিকেটার রোহেল ও হায়দার দু-তিন বছরের মধ্যে সিনিয়র দলে খেলবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ: ভারতের বিরুদ্ধে ৩ ফর্ম্য়াটের সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড, কিউয়ি ভূমিতে খেলবেন বিরাট, রোহিত
ভারতের বিরুদ্ধে ৩ ফর্ম্য়াটের সিরিজ খেলবে নিউজিল্য়ান্ড, কিউয়ি ভূমিতে খেলবেন বিরাট, রোহিত
FIFA World Cup 2026: নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
Lionel Messi: কেরলের রাস্তায় মেসির আর্জেন্তিনার সমর্থনে বিশাল ব্য়ানার, ভাইরাল বিশ্ব মিডিয়াতেও
কেরলের রাস্তায় মেসির আর্জেন্তিনার সমর্থনে বিশাল ব্য়ানার, ভাইরাল বিশ্ব মিডিয়াতেও
Virat Kohli: বড় ধাক্কা, চোটের জেরে আফগানিস্তান সিরিজ়ে মাঠে নামতে পারছেন কোহলি! রোহিতকে নিয়ে ধোঁয়াশা
বড় ধাক্কা, চোটের জেরে আফগানিস্তান সিরিজ়ে মাঠে নামতে পারছেন কোহলি! রোহিতকে নিয়ে ধোঁয়াশা

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget