এক্সপ্লোর

যে কোনও পরিস্থিতিতেই জিততে পারি, সেটাই দেখালাম: কোহলি

বেঙ্গালুরু: কোনও কিছু প্রমাণ করার ছিল না। কিন্তু নিজেদেরকেই দেখানোর প্রয়োজন ছিল যে তাঁরা যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ জিততে সক্ষম। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি সিরিজে সমতা ফেরানোর পর এ কথা বলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চিন্নাস্বামীর কঠিন পিচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে  ৮৭ রানে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ৭৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিরাট বলেছেন, প্রথম টেস্টে হারের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। অন্য কাউকে নয়, নিজেদেরই দেখাতে চেয়েছিলাম যে, আমরা লড়াই করতে পারি। সেই ইচ্ছা ও আত্মবিশ্বাসই এই জয়ে প্রতিফলিত হয়েছে। কোহলি বলেছেন, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রান না করতে পারার সময়ই বুঝে গিয়েছিলাম যে, ম্যাচে ফিরে আসার একটা সুযোগ রয়েছে। আমরা জানতাম ১৫০-র বেশি রানের লিড পেলে আমাদের জয়ের সুযোগ থাকবে। দলের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ১১৮ রানের পার্টনারশিপের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক কোহলি। তিনি বলেছেন, অসাধারণ একটা পার্টনারশিপ গড়েছে রাহানে ও পূজারা। একইসঙ্গে ঋদ্ধিমান সাহার ইনিংসেরও প্রশংসা করেন অধিনায়ক। তিনি বলেছেন, ইনিংসের একবারে শেষদিকে ঋদ্ধির ইনিংসটা আর উইকেটে টিকে থাকার লড়াই দলের কাছে ছিল বোনাস। কোহলি সাফ জানাচ্ছেন, প্রথমে দল ২০০-র বেশি রানের লিড চাইছিল। ২২৫-এর মতো রান হলে জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু লিডটা যখন ১৮৭ রানেই শেষ হল, তখনই ভেবেছিলাম যে, খেলাটা আজকেই শেষ করতে হবে। কোহলি বলেছেন, এবার আর পিছনে ফিরে তাকাতে চায় না দল। সিরিজ জেতাটাই লক্ষ্য। অসি অধিনায়ক বলেছেন, এটা একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ হল। রাহানে ও পূজারার পার্টনারশিপটাকেই কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মেনে নিয়েছেন স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে দল ব্যাটিংটা ভালো করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্মিথ। তিনি বলেছেন,এই উইকেটে ব্যাটিংটা আদৌ সহজ ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget