এক্সপ্লোর

Powar on Jhulan Goswami: বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকুক বাংলার কিংবদন্তি, প্রার্থনা কোচের

Indian Womens Crocket Team: নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করলেন মহিলা দলের কোচ রমেশ পওয়ার ও অধিনায়ক মিতালি রাজ। সেখানে পওয়ারের গলায় অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীকে নিয়ে উচ্ছ্বাস।

মুম্বই: সামনেই নিউজিল্যান্ডের মাটিতে মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই তার জন্য ভারতীয় মহিলা দলের ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। তারপর খেলবে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি সারতে সেই সিরিজের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির।

নিউজিল্যান্ডে উড়ে যাওয়ার আগে রবিবার সাংবাদিক বৈঠক করলেন মহিলা দলের কোচ রমেশ পওয়ার (Ramesh Powar) ও অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। সেখানে পওয়ারের গলায় অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীকে (Jhulanm Goswami) নিয়ে উচ্ছ্বাস।

ভারতীয় মহিলা দলের কোচ বলেছেন, 'ঝুলনের দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা সকলেই চাই বিশ্বকাপ শুরু হওয়ার সময় ও নিজের দক্ষতার শীর্ষে থাকুক। তাই ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতীয় দলের মেডিক্যাল ইউনিট এ ব্যাপারে বিশেষ মনোযোগী।'

প্রসঙ্গত ৩৯ বছরের ঝুলনের এটাই শেষ বিশ্বকাপ হতে পারে। যদিও নিজেকে সুপারফিট রাখতে প্রবল পরিশ্রম করেন কিংবদন্তি। জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে এবিপি লাইভকে তিনি জানিয়েছিলেন যে, সুপারফিট থাকতে কীভাবে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেছেন।

বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাননি পুনম রাউত, শিখা পাণ্ডের মতো ক্রিকেটারেরা। দল থেকে বাদ পড়েই সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পুনম রাউত। রবিবার তারও জবাব দিলেন কোচ রমেশ পওয়ার।

ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের

নিউজিল্যান্ডে বিশ্বকাপের জন্য উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের কোচ পওয়ার এবং অধিনায়িক মিতালি রাজ। সেখানেই পুনমের ক্ষোভের জবাবে পওয়ার বলেন, ‘দলের নির্বাচনের বিষয়ে আমি এইটুকু বলতে পারি যে সকলেই দলে তাদের অবস্থান এবং দল ভবিষ্যতে তাদের বিষয়ে কী ভাবছে, তা সম্পর্কে অবগত ছিল। সুতরাং, এই দলের কাউকেই আলাদা করে কিছু বলার বা জবাবদিহি করার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই নিজের ভূমিকা এবং ভবিষ্যত সম্পর্কে জানে।’

৪ মার্চ থেকে বিশ্বকাপ শুরুর আগে ফেব্রুয়ারি মাসে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। একটি টি-টোয়েন্টি এবং পাঁচ ওয়ান ডে ম্যাচের সেই সিরিজ ৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং শেষ ম্যাচ খেলা হবে ২৪ ফেব্রুয়ারি। বিশ্বকাপের আগে নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাবেন মিতালিরা। আপাতত সেই দিকেই তাকিয়ে ভারতীয় শিবির।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget