এক্সপ্লোর

তাঁকে কৃতিত্ব দিচ্ছেন ভারতের অনূর্দ্ধ ১৯ দলের তারকারা, দ্রাবিড় বললেন, ছেলেদের জন্য গর্বিত

মাউন্ট মউনগানুই: বে ওভালে তখন জয়ের উত্সব পালন করছেন পৃথ্বী শ, মনজোত কালরা, শুভমান গিল ও ঈশান পোড়েলরা। ভারতের অনূর্দ্ধ ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় এই উচ্ছ্বাস দেখে একটু হেসে বললেন, এই ছেলেগুলোর জন্য খুব গর্বিত মনে হচ্ছে। ওরা দারুন চেষ্টা করেছে। দলের সাপোর্ট স্টাফদের জন্যও আমি গর্বিত। গত ১৪ মাস ধরে দলের সবাই প্রচুর পরিশ্রম করেছে। এই সাফল্যের যোগ্য ওরা। এই মুহূর্তটা দীর্ঘদিন ওদের স্মৃতিতে অমলিন থাকবে। সাপোর্ট স্টাফরা দারুণ কাজ করেছে। কোচ হিসেবে সাপোর্ট স্টাফদের সহায়তা দারুণ গুরুত্বপূর্ণ। ওরা গত ১৪ মাস অসম্ভব খেটেছে। দলের খেলোয়াড়দের জন্য সবচেয়ে যেটা ভালো হয় আমরা তা করার চেষ্টা করেছি। আর তার সুফল পাওয়া গেল মাঠে। ফাইনালে অস্ট্রেলিয়াকে কার্যত একপেশেভাবে হারিয়েছে দ্রাবিড়ের দল। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারতের অনূর্দ্ধ ১৯ দল। জয়ের পর অধিনায়ক পৃথ্বী বলেছেন, এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। খুব গর্বিত আমরা। কৃতিত্ব দিতে হবে সাপোর্ট স্টাফদের।গত দু বছর ধরে তাঁরা আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন। আর একজন, রাহুল স্যর। তিনি নিজেই একজন কিংবদন্তী। ম্যান অফ দ্য টুর্নামেন্ট শুভমান গিলও বললেন, আমাদের সৌভাগ্য যে, রাহুল স্যরকে কোচ হিসেবে পেয়েছি। তিনি আমাকে নিজের খেলা খেলতে ও টিকে থাকার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়াকে আট উইকেটে গুঁড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। চতুর্থবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল দ্রাবিড়ের ছেলেরা। এদিন টসে জিতে ব্যাটিং নেয় ব্যাগি গ্রিন ব্রিগেড। ভারতের ব্যাটিং দাপটে ২১৬ তেই অল আউট অস্ট্রেলিয়া। ২ উইকেট ঈশান পোড়েলের। দু’টি করে উইকেট নাগারকোটি, শিবা সিংহ ও অনুকূল রায়ের। জবাবে ব্যাট করতে নেমে ভালই এগোচ্ছিলেন দুই ওপেনার। কিন্তু, ২৯ রানে ফিরে যান পৃথ্বী শ। কিন্তু, দুরন্ত পার্টনারশিপে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান মনজ্যোৎ ও শুভমন। শুভমন বোল্ড হন ৩১ রানে। অসাধারণ সেঞ্চুরি মনজ্যোৎ কালরার। ৩৮.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

GT vs RR: নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
GT vs RR: নাগাড়ে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে শতরান হাতছাড়া করল বৈভব, তাও GT-র বিপক্ষে দু'শোর অধিক রান তুলল RR
IPL Qualifier 2 Live: আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান হাঁকাল বৈভব, ১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ১২৯/৫
আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান হাঁকাল বৈভব, ১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ১২৯/৫
Virat-Johnson Fight: জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?
জনসনের সঙ্গে মাঠেই ঝামেলায় জড়ান বিরাট, অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি উসকে কী বললেন শাস্ত্রী?
Dravid In CSK: ফের আইপিএলে কোচের চেয়ারে দ্রাবিড়? কোন দল যোগ দিচ্ছেন?
ফের আইপিএলে কোচের চেয়ারে দ্রাবিড়? কোন দল যোগ দিচ্ছেন?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget