এক্সপ্লোর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর

নয়াদিল্লি: দু বছরের বেশি সময় ধরে জাতীয় দলে উপেক্ষিত থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।বৃহস্পতিবার থেকেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন তিনি। তবে বিশ্বের বিভিন্ন টি ২০ লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ব্র্যাভো। ২০০৪-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ব্র্যাভোর। ২০১৬-তে পাকিস্তানের বিরুদ্ধে একটি টি ২০ ম্যাচে শেষবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই নির্বাচকরা তাঁকে জাতীয় দলে আর জায়গা দেননি। ব্র্যাভো তাঁর অবসরের কথা ঘোষণা করে বলেছেন, ১৪ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের মুহুর্তটি আমার মনে এখনও তরতাজা হয়ে রয়েছে। ২০০৪-এর জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মেরুণ ক্যাপ পরেছিলাম। ওই সময় যে আবেগ ও উত্সাহ অনুভব করেছিলাম, তা আমার কেরিয়ারজুড়েই অক্ষুন্ন রেখে গিয়েছি। এখন নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ টেস্ট, ১৬৪ একদিনের ম্যাচ ও ৬৬ টি ২০ ম্যাচ খেলেছেন ব্র্যাভো। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর সাফল্য ছিল নজরকাড়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ব্র্যাভো, তখন তিনি ছিলেন দলের অধিনায়ক। কিন্তু বোর্ডের সঙ্গে পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের কারণে ২০১৪-র ভারত সফরের মাঝপথেই নাটকীয়ভাবে ফিরে গিয়েছিল তাঁর নেতৃত্বাধীন দল। ৩৫ বছরের ব্র্যাভো টেস্টে ৩১.৪২ গড়ে ২২০০ রান করেছেন। সেইসঙ্গে ৩৯.৮৩ গড়ে ৮৬ উইকেট পেয়েছেন। একদিনের ক্রিকেটে ২৫.৩৬ গড়ে চাঁর রান ২৯৬৮, স্ট্রাইক রেট ৮২.৩০। এর পাশাপাশি ৫.৪১ ইকোনমি রেটে ১৯৯ টি উইকেট পেয়েছেন তিনি।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget