এক্সপ্লোর

আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ব্রেথওয়েটের, তীব্র সমালোচনা হোল্ডিংয়ের

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৫ রানে হারের পর নিম্নমানের আম্পায়িংয়ের অভিযোগ তুলল ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ শিবির। ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট বলেছেন, খারাপ আম্পায়ারিংয়ের খেসারত ওয়েস্ট ইন্ডিজকেই বেশি দিতে হয়েছে।

নটিংহ্যাম: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৫ রানে হারের পর নিম্নমানের আম্পায়িংয়ের অভিযোগ তুলল ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ শিবির। ক্যারিবিয়ান ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট বলেছেন, খারাপ আম্পায়ারিংয়ের খেসারত ওয়েস্ট ইন্ডিজকেই বেশি দিতে হয়েছে। ম্যাচ আধিকারিকদের নিম্নমানের প্রদর্শনকে একহাত নিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার মাইকেল হোল্ডিং। গতকাল বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল ও অধিনায়ক জেসন হোল্ডারকে অনফিল্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। আর দুবারই থার্ড আম্পায়ার রিভিউতে এই সিদ্ধান্ত নাকচ করেন। ২১ রানে গেইল আউট হওয়ার আগের বলে মিচেল স্টার্কের নো-বল নজর এড়িয়ে যায় আম্পায়ার ক্রিস গ্যাফানির। এই ঘটনাও ক্যারিবিয়ান শিবিরকে ক্ষুব্ধ করেছে। ওই বলটি নিউজিল্যান্ডের আম্পায়র নো ডাকলে পরের বলে ফ্রি-হিট পেতেন গেইল। গ্যাফানি ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে তাঁদের কাজটা যথাযথভাবে করার চেষ্টা করছেন বলে স্বীকার করেও নটিংহ্যামে ১৫ রানে হারের পর আম্পায়ারিং নিয়ে বিরক্তি ঢাকতে পারলেন না ব্রেথওয়েট। ম্যাচের পর তিনি বললেন, আম্পায়ারিং কিছুটা হতাশা জনক হয়েছে বলে আমার মনে হচ্ছে। জানি না, এ কথা বললে আমার জরিমানা হবে কিনা। আমাদের বোলিংয়ের সময়ও মাথার উচ্চতার কিছু বল ওয়াইড ডাকা হয়েছে। এবং যত দূর মনে পড়ছে তিনটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে, এটা খুবই হতাশাজনক এবং ড্রেসিংরুমে অসন্তোষ তৈরি করেছে। ২৮০ রান তাড়া করার ক্ষেত্রে গেইল আউট হয়ে যাওয়ায় যে রকম শুরুটা আমরা চাইছিলাম, তা পাইনি। তবে আম্পায়াররা তাঁদের কাজ করেছেন, তাঁরা এক্ষেত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরা প্লেয়ার হিসেবে মাঠে নেমে নিজেদের কাজটা ভালো করে করতে চাই। আর তাই প্লেয়ার ও আম্পায়ারদের মধ্যে কোনও সংঘাত নেই। তিনটি বলের মধ্যে গ্যাফানি গেইলের বিরুদ্ধে দুইবার আঙুল তোলেন, অন্যদিকে হোল্ডারের বিরুদ্ধে দুবার পাল্লিয়াগুরুগের সিদ্ধান্ত রিপ্লেতে নাকচ হয়ে যায়। একইসঙ্গে ব্রেথওয়েট আম্পায়ারিংকে তাঁদের হাতেত অজুহাত হিসেবে তুলে ধরতে চাননি। তবে তিনি বলেছেন, আম্পায়ারের সিদ্ধান্তের ফলে তাঁদেরকেই বেশিরভাগ রিভিউ চাইতে হয়েছে। প্রতিপক্ষ দলের রিভিউ চাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্যাডে বল লাগলেই আম্পায়ারের আঙুল উঠেছে। কিন্তু তাঁদের বোলিংয়ের সময় বিপক্ষের ব্যাটসম্যানদের প্যাডে বল লাগলেও আঙুল ওঠেনি। তাই তাঁদের রিভিউ ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে, টেলিভিশনে ধারাভাষ্য দিতে গিয়ে আম্পায়ারিংয়ের তীব্র সমালোচনা করেছেন হোল্ডিং। তিনি বলেছেন, এই ম্যাচে আম্পায়ারিং খুবই খারাপ। ৬৫ বছরের প্রাক্তন বিধ্বংসী বোলার বলেছেন, অজিদের নাগাড়ে আবেদনে চাপে পড়ে গিয়েছিলেন দুই আম্পায়ার গ্যাফানি ও পাল্লিয়াগুরুগে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget