এক্সপ্লোর

Sunil Narine: ৩৫তম জন্মদিনে বল হাতে ভেল্কি দেখালেন বিস্ময়-স্পিনার নারাইন

KKR: আইপিএলে ২০১২ সালে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে তিনি নাইটদের তুরুপের তাস।

লন্ডন: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা স্পিনার। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪৯১ উইকেট নিয়েছেন। অনেকে এই ফর্ম্যাটে তাঁকে কিংবদন্তি মনে করেন।

সেই সুনীল নারাইন (Sunil Narine) শুক্রবার ৩৫ বছর সম্পূর্ণ করলেন। ছত্রিশে পা দিলেন ক্যারিবিয়ান স্পিনার। জন্মদিনেও বল হাতে ভেল্কি দেখালেন নারাইন। টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলছেন তিনি। মিডলসেক্সের বিরুদ্ধে ২ উইকেট নিলেন তিনি।

আইপিএলে ২০১২ সালে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে তিনি নাইটদের তুরুপের তাস। ২০১২ ও ২০১৪, যে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, বল হাতে জ্বলে উঠেছেন নারাইন। তাঁর ঘূর্ণির হদিশ না পেয়ে একের পর এক ব্যাটার আত্মসমর্পণ করেছেন। আইপিএলে সব মিলিয়ে ১৬৩ উইকেট নিয়েছেন নারাইন।

২০১২ সালে যেবার কেকেআর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, বল হাতে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার। ওভার প্রতি মাত্র ৫.৪৭ রান খরচ করে। ২০১৪ সালে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ১৬ ম্যাচে সেবার ২১ উইকেট নেন। সেবারও ঈর্ষণীয় ইকনমি রেট। ৬.৩৫। তাঁর কোন বলটা পড়ে ভেতরের দিকে আসবে, আর কোনটা বাইরের দিকে যাবে, কুল কিনারা পেতেন না ব্যাটাররা। যে কারণে নারাইনকে বলা হতো বিস্ময় স্পিনার।

তবে এবারের আইপিএলটা ভুলতে চাইবেন নারাইন। ক্যারিবিয়ান স্পিনার একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ১৪ ম্যাচে মাত্র ১১ উইকেট নিয়েছেন। খরচ করেছেন ওভার প্রতি ৭.৯৮ রান। যা একেবারেই নারাইন সুলভ নয়।

তবে জন্মদিনে ফের মাঠে নেমে পড়েছেন। আইপিএলে কেকেআরের অভিযান শেষ হতেই টি-টোয়েন্টি ব্লাস্টে নেমে পড়েছেন নারাইন। প্রথম ম্যাচেই নিয়েছেন ২ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটে একটা অভিনব মাইলফলকের হাতছানিও রয়েছে নারাইনের সামনে। ক্রিকেটের এই ফর্ম্যাটে পাঁচশো উইকেটের সামনে দাঁড়িয়ে নারাইন। ৪৫৪ টি-টোয়েন্টি ম্যাচে ৪৯১ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। আর মাত্র ৯ উইকেট নিলেই পাঁচশো ক্লাবে প্রবেশ করবেন নারাইন।

কেউ কেউ বলছেন, যবে থেকে ইডেনের উইকেটের চরিত্র বদলেছে, তবে থেকে নারাইন বর্ণহীন। একটা সময় ছিল ইডেন মানেই নাইটদের চেনা ফর্মুলা - প্রথমে ব্যাট করো। ১৪০ রান বোর্ডে তুলে দাও। তারপর মন্থর পিচে স্পিনের ফাঁদে প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াও। যদিও পাল্টে যাওয়া উইকেটের চরিত্রের সঙ্গে ইডেনে কেকেআরের স্ট্র্যাটেজিও বদলে গিয়েছে। এখন পেসাররাও সমান গুরুত্ব পান নাইট শিবিরে। যদিও এবার মরসুমের শুরু থেকেই ছবিটা বেশ আলাদা। কিছুটা যেন পুরনো ঝলক। কেকেআরের এবারের সেরা অস্ত্র স্পিনাররাই। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মার স্পিন ত্রিফলা প্রতিপক্ষকে বিঁধলে কেকেআর জিতেছে। ঘায়েল করতে না পারলে কেকেআর হেরেছে। নারাইন ছন্দে নেই। তবু তাঁর গুরুত্ব কমেনি।

আরও পড়ুন: ABP Exclusive: শুরু হয়ে গেল সংস্কারের কাজ, বিশ্বকাপের আগে ভোল পাল্টে যাচ্ছে ইডেনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget