এক্সপ্লোর

ইংল্যান্ডকে হারিয়ে জয় ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা, বললেন হোল্ডার, অভিনন্দন কোহলি,সচিন, ভিভ সহ ক্রিকেট মহলের

করোনাভাইরাসের বিশ্বজোড়া দাপটের মধ্যে ১১৭ দিন পর আন্তর্তাজিক টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ম্যাচেই সাফল্য ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে জয়ী হয়ে জেসন হোল্ডারের দল।

নয়াদিল্লি: করোনাভাইরাসের বিশ্বজোড়া দাপটের মধ্যে ১১৭ দিন পর আন্তর্তাজিক টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন ম্যাচেই সাফল্য ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে জয়ী হয়ে জেসন হোল্ডারের দল। আর এমন একটি জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্যারিবিয়ান অধিনায়ক। সাউদাম্পটনের অ্যাজেস ওভালে এই জয়কে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা জয় বলে অভিহিত করেছেন হোল্ডার। কোভিড-১৯ পর্বে কোনও দলের এটাই প্রথম টেস্ট জয়। সেই অর্থকে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই জয় ঐতিহাসিক। বায়ো -সিকিউর পরিবেশে খেলা হয় এই টেস্টের। সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে খেলোয়াড়রা সব ধরনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন। রবিবার ম্যাচের রুদ্ধশ্বাস শেষদিনে জয়ের পর হোল্ডার বলেছেন, আমাদের সেরা জয়গুলির মধ্যে অন্যতম। দারুণ খেলেছে ব্ল্যাকউড। ৯৫ রানে ওর আউট হওয়াটা হতাশাজনক। কিন্তু এটাই দেখিয়েছে যে, ও কীভাবে খেলে। জেরমাইন সর্বদা চেষ্টা চালিয়ে যায় এবং এক্ষেত্রে কোনও খামতি থাকে না। আজ ছিল ওর কাছে বড়সড় মুহূর্ত। শেষদিন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ২০০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্রুক ও হোপকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু জেরমাইন ব্ল্যাকউড তাঁর ৯৫ রানের ইনিংসে প্রতিরোধ গড়ে তোলেন এবং রস্টন চেজ ও শেন ডাউরিচের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। হোল্ডার দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ৩১১ রানে বেঁধে রাখার জন্য দলের বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন। চতুর্থ দিনে যেখানে সিমাররা উইকেট থেকে তেমন কোনও সাহায্য পাচ্ছিল না, সেখানে ক্যারিবিয়ান বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ চূড়ান্ত সেশনে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের রাশ সফরকারী দলের হাতে তুলে দেয়। দুই দলের পরবর্তী ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। শুরু হচ্ছে ১৬ জুলাই থেকে। এই জয়ের জন্য ক্যারিবিয়ান ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট মহল। অতীত ও বর্তমানের খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজ দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, বাহ, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজের। অসাধারণ টেস্ট ক্রিকেট।
ভারতের ব্যাটিং কিংবদন্তী সচিন তেন্ডুলকরও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সেই সঙ্গে প্রবল চাপের মুখে জেরমাইন ব্ল্যাকউডের ইনিংসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
হোল্ডারের দলকে অভিনন্দন জানিয়েন ক্যারিবিয়ান কিংবদন্তী স্যর ভিভিয়ান রিচার্ডসও।
ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগও। তিনি টেস্ট ক্রিকেটেরও গুরুত্বের উল্লেখ করে কোভিড-১৯ পর্বে ক্রিকেটের প্রত্যাবর্তনে সন্তোষ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget