এক্সপ্লোর

Commonwealth Games: লং জাম্পে রুপোজয়ী মুরলিই সেমিতে ইংল্যান্ড বধের অনুপ্রেরণা হরমনপ্রীতদের

Commonwealth Games Ind vs Eng: ম্যাচে নামার আগে দলের মেয়েদের তাতাচ্ছে লং জাম্পে রুপোজয়ী মুরলির সাফল্য। স্মৃতিদের কোচ রমেশ পাওয়ার নিজেই ম্যাচের আগে এই কথা জানিয়েছেন।

বার্মিংহ্যাম: কমনওয়েলথে গেমসের আসরে প্রথমবার দেখা যাচ্ছে ক্রিকেটকে। আর প্রথমবারেই ২২ গজে দাপট দেখিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু ম্যাচে নামার আগে দলের মেয়েদের তাতাচ্ছে লং জাম্পে রুপোজয়ী মুরলির সাফল্য। স্মৃতিদের কোচ রমেশ পাওয়ার নিজেই ম্যাচের আগে এই কথা জানিয়েছেন।

কী বলছেন রমেশ পাওয়ার?

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার বলছেন, ''দলের মেয়েদের অনেকেই লং জাম্পে মুরলি শ্রীশঙ্করের পারফরম্যান্স দেখেছে। লং জাম্পে ওঁ রুপো জিতেছেন। অসাধারণ পারফর্ম করেছে মুরলি। মেয়েরা সেমিফাইনালে নামার আগে মুরলির পারফরম্যান্স থেকে অনুপ্ররণা নিয়েছে।''

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কমনওয়েলথের মঞ্চেও এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি ইংল্য়ান্ড। গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে পৌঁছেছিল ব্রিটিশরা। এই পরিস্থিতিতে ভারতকে যে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তেই হবে, তা নিশ্চিত।

আগের ম্যাচে জেমিমা রডরিগেজকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে পাঠানো হয়েছিল। তিনি ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। পাওয়ার বলছেন, ''আমি দলের প্রত্যেকের থেকে সেরাটা বের করে আনতে চাই। আগের ম্য়াচে জেমিমাকে ওপরে পাঠিয়েছিলাম। ও ইংল্য়ান্ডে অনেকগুলো বছর খেলেছে। তাই দেখতে চাইছিলাম যে কেমন পারফর্ম করে ওপরের দিকে। সেমিফাইনালেও হয়ত টিম কম্বিনেশনে কিছু বদল আসতে পারে।'' 

ভারতীয় সময় অনুযায়ী শনিবার সেমিফাইনাল ম্যাচ শুরুর দুপুর ৩.৩০টেতে। এই ম্যাচে জয় ভারতের পদক নিশ্চিত করে দেবে, অবশ্য হারলেও রবিবার ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল হমনপ্রীতদের। তবে বার্বাডোজকে হারিয়ে নিজেদের শেষ চারের টিকিট পাকা করে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন: সেমিফাইনালের কাদের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget