এক্সপ্লোর

IND vs IRE: সিরিজ জয়ের হাতছানি বুমরাদের, আজ কখন, কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি?

India vs Ireland, T20: দ্বিতীয় জন বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও রিঙ্কু ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বড় কোনও মিরাক্যাল না হলে এই ম্য়াচে হয়ত কোনও দলই একাদশে পরিবর্তন আনবে না।

ডাবলিন: আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে তারা। প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণর। দ্বিতীয় জন বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও রিঙ্কু ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বড় কোনও মিরাক্যাল না হলে এই ম্য়াচে হয়ত কোনও দলই একাদশে পরিবর্তন আনবে না।

কাদের ম্যাচ?

আজ ২০ আগস্ট ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

দ্য ভিলেজ স্টেডিয়াম যা ডাবলিনে আছে, সেই মাঠে খেলা

 

কখন শুরু ম্যাচ?

টস ভারতীয় সময় সন্ধে ৭ টায়, ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায়     

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেলে      

অনলাইন স্ট্রিমিং

জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর। 

অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তোলে ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হতো ভারতকে।

রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)।

৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget