এক্সপ্লোর

Lionel Messi: নিজের জন্মদিনেই কি ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে মেসির?

Lionel Messi Update: ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশা রাখছেন ইন্টার মায়ামি। আর সেদিনই মেসির জন্মদিনও। 

মায়ামি: মেজর সকার লিগে কবে থেকে খেলতে নামছেন লিওনেল মেসি? এই প্রশ্নই এখন কোটি কোটি মেসিভক্তদের মনে। প্যারিস সঁ জরমেঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকান ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্তাইন ফুটবলের সুপারস্টার। কিন্তু প্রথম কবে মাঠে নামবেন? সাধাণত ইউরোপিয়ান লিগ শুরু ও শেষ হয় বছরের মাঝামাঝি সময়। তবে আমেরিকান লিগ বছরের শুরু থেকেই শুরু হয়। মূলত ফেব্রুয়ারি অথবা মার্চেই মরসুম শুরু হয় যায় মেজর সকার লিগের। সেদিক থেকে দেখতে গেলে ইন্টার মায়ামির পরের ম্যাচ রয়েছে ১০ জুন নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে। এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি, তাই সেই ম্য়াচে এসেই নামতে পারবেন না লিও। কিন্তু এরপর ২৪ জুন অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মায়ামি। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশা রাখছেন ইন্টার মায়ামি। আর সেদিনই মেসির জন্মদিনও। 

তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়। ভারতীয় ফুটবলপ্রেমীরাও মেসির খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে থাবেন। কিন্তু ভারতীয়দের কিছুটা কালঘোম ছোটাতে হবে। মেজর সকার লিগ ভারতের কোনও টিভি চ্যানেল সাধারণ সম্প্রচার করে না। সেক্ষেত্রে অ্যাপল টিভ, অ্যাপে দেখতে হবে মেসির খেলা। যদি কোনও চ্যানেল মেসিদের খেলা দেখায়, সেক্ষেত্র তা ব্যতিক্রমী হবে। 

মরসুম শেষেই প্যারিস সঁ জরমেঁর সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) চুক্তি শেষ হয়েছে। তারপর থেকেই গুঞ্জন চলছিল তিনি বার্সেলোনাতে (FC Barcelona) ফিরতে পারেন। আবার তাঁকে নাকি সৌদির ক্লাব আল হিলালও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে ইউরোপের পর এবার এশিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি দ্বৈরথ দেখা যেত। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি নিজেই ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন। 

এদিকে মেসি যোগ দিচ্ছেন এই খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল। এবার টিকিটের দামও ১৪০০ গুণ বেড়ে গেল ইন্টার মায়ামির ম্যাচের। মেজর লিগ সকারে খেলে এই ক্লাবটি। মেসি দলে এখনও যোগ দেননি। কিন্তু তার আগেই পরবর্তী ম্যাচগুলোর টিকিটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, যা মূল্য তার থেকে ১৪০০ গুণ বেশি অর্থে বিক্রি করতে হচ্ছে টিকিট। চাহিদা এতটাই বেশি।

মূলত অগাস্টে যে যে ম্যাচগুলো মায়ামি খেলবে তারই টিকিটের দাম বেড়ে গিয়েছে। একটি টিকিটের মূল্য হয়েছে ৩০০ ডলার। যা ভারতীয় অঙ্কে প্রায় ২৪, ৮০০ টাকা। পয়েন্ট টেবিলে সবার নীচে থাকা মায়ামির আগামী ২৬ অগাস্ট ম্যাচ রয়েছে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। সেই ম্যাচে সর্বোচ্চ টিকিটের দাম ভারতীয় অঙ্কে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা।

সেরা শিরোনাম

Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget