এক্সপ্লোর

চাপের মুখে সেরা অধিনায়ক ধোনি: নেহরা

নয়াদিল্লি: ক্রিকেট দুনিয়া তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে জানে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ চলাকালে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য ধোনিকে ‘ক্যাপ্টেন কুল’ বলা হয়। এবার আশিস নেহরাও বললেন,  চাপের মুখে তাঁর দেখা সেরা অধিনায়ক ধোনি। ৩৭-র দোরগড়ায় দাঁড়িয়ে জাতীয় টি-২০ দলে দুরন্ত কামব্যাক করেছেন নেহরা। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা দলে ঠাঁই পেয়েছেন তিনি। সেই নেহরা বলেছেন, মহম্মদ আজহারউদ্দিনের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ঘটেছিল। এরপর তিনি বেশ কয়েকজনের অধিনায়কত্বে খেলেছেন। তিনি মনে করেন, চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে কাজের কাজটা সবচেয়ে ভালো করতে পারেন ধোনি। কামব্যাক ম্যান  নেহরার কথায়, চাপের মুখে আর কোনও অধিনায়ককে এত শান্ত থাকতে তিনি দেখেননি। এবিপি নিউজ আয়োজিত একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন নেহরা। একইসঙ্গে ২০০৯-এ ধোনি এবং ভারতের তত্কালীন কোচ গ্যারি কারস্টেনের ফিলারে সাড়া না দেওয়ার জন্য আক্ষেপ করেছেন নেহরা। নেহরা  এ প্রসঙ্গে বলেছেন, ২০০৯-এ ধোনি ও গ্যারি জানতে চেয়েছিলেন তিনি টেস্টে কামব্যাক করতে চান কিনা। তখন তাঁর বয়স ছিল ৩০-৩১। নেহরা মনে করছেন, ধোনি-গ্যারির ফিলারে সাড়া দিলেই ভালো হত। তাহলে তাঁর টেস্ট কেরিয়ার মাত্র ১৭ টি ম্যাচেই শেষ হয়ে যেত না।   ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বের তুলনা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে নেহরা বলেছেন, সৌরভের অধিনায়কত্বে আমি, যুবরাজ, বীরেন্দ্র সহবাগ, জাহির খানের মতো তরুণ ক্রিকেটাররা খেলতাম। সেই সময় সৌরভের ইচ্ছা ছিল আমাদের কাছে নির্দেশের মতো। সৌরভ আমাদের তুলনায় অনেকটাই অভিজ্ঞ ছিলেন। দাদার কিছু করতে বলা মানে, আমরা জানতাম যে, তা করতে হবে। Dhoni   বাঁহাতি পেসার নেহরা বলেছেন, ‘ধোনির অধিনায়কত্বে যখন ২০০৯-এ কামব্যাক করলাম তখন অনেক বেশি পরিণত ছিলাম। ধোনির অধিনায়কত্বের ধরণ বুঝতে পারতাম। তাই ধোনির অধিনায়কত্বে খেলাটা উপভোগ্য অভিজ্ঞতা’।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget