এক্সপ্লোর

Prithvi Shaw: ক্রিকেটার পৃথ্বীকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন, কে এই স্বপ্না গিল?

ABP Live Bengali: জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে, মুম্বইয়ের সাহারা স্টার হোটেলে ম্যানসন ক্লাবে। স্বপ্নার সঙ্গেই অভিযুক্ত শোবিত ঠাকুর। স্বপ্না অভিনেত্রী। ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন।

মুম্বই: পৃথ্বী শ-কে (Prithvi Shaw) মারধর করার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও স্বপ্না গিল (Sapna Gill) পাল্টা অভিযোগ করেছেন যে, পৃথ্বী ও তাঁর বন্ধুই তাঁদের ওপর হামলা করেছিলেন। যা নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রিকেটে।

কিন্তু জানেন কি অভিযুক্ত স্বপ্না গিল কে?

স্বপ্না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বুধবার রাতে, মুম্বইয়ের সাহারা স্টার হোটেলে ম্যানসন ক্লাবে। স্বপ্নার সঙ্গেই অভিযুক্ত শোবিত ঠাকুর। স্বপ্না অভিনেত্রী। ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। রবি কিষাণ ও দীনেশ লাল যাদবের মতো অভিনেতাদের বিপরীতে। ইনস্টাগ্রামে ২ লক্ষ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। চণ্ডীগড়ের বাসিন্দা স্বপ্না এখন মুম্বইয়ে থাকেন। নিজের নাচের ভিডিও ও ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন তিনি। ২০২১ সালে তাঁর 'মেরা ওয়তন' সিনেমাটি মুক্তি পেয়েছিল।

বিতর্কে পৃথ্বী

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ফের ঝামেলায় জড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় ক্রিকেটারের অভিযোগ, সেলফি তুলতে না চাওয়ায় আটজন চড়াও হয় তাঁর ও তাঁর বন্ধুর ওপর। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও পাল্টা অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, পৃথ্বী ও তাঁর বন্ধুই কয়েকজন মহিলাকে উত্যক্ত করেছিলেন।                                             

প্রথমে জানা গিয়েছিল যে, কয়েকজন সমর্থকের সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী শ। সে জন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।                          

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে, দু'জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা। সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গাড়ির উইন্ডস্ক্রিন নাকি ভেঙে দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা থানার পুলিশ।                                                       

যদিও পরে অভিযুক্ত আটজনের মধ্যে একজন পাল্টা অভিযোগ করেন যে, পৃথ্বী ও তাঁর বন্ধু অভব্যতা করেছেন। শ্লীলতাহানি করেছেন বলেও অভিযোগ উঠছে। বলা হচ্ছে, ঘটনার সময় লাঠি হাতে মারধর করেছেন পৃথ্বী।        

আপাতত ভারতীয় দলে নেই পৃথ্বী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত যে টেস্ট সিরিজ খেলছে, সেই দলে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বীর জায়গা হয়নি। কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে ঠাঁই হয়নি পৃথ্বীর। ফলে রঞ্জি ট্রফিতে মুম্বই ছিটকে যাওয়ার পর পৃথ্বীর সামনে আপাতত কোনও বড় টুর্নামেন্ট নেই।

আরও পড়ুন: দুশো রানের লিড পেলেই ম্যাচের রাশ সৌরাষ্ট্রের, বাংলাকে হুঁশিয়ারি দিনের নায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget