এক্সপ্লোর

IND VS SA, 1st T20: হার্দিকের বদলে ভারতীয় দলে কে সুযোগ পাবেন, কী বললেন ভারতের ব্যাটিং কোচ?

Hardik Pandya: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পাণ্ড্যকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। অবশ্য বিশ্বকাপের আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর ফিটনেস পর্যবেক্ষণ করা হবে।

তিরুঅনন্তপুরম: কাল থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ () খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলেও সামলোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় বোলিং আক্রমণকে। তবে সমালোচনার মুখে বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলেপ ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।

বোলারদের পাশে বিক্রম

সাম্প্রতিককালে বড় রান করলেও ভারতীয় দল অনেক সময়ই ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও ভারত পরাজিত হয়। এশিয়া কাপশ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করেও হারতে হয়েছে ভারতকে। তবে ভারতীয় দলের বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন দলের ব্যাচিং কোচ। তাঁর মতে বোলারদের নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিভাগে নিজেদের আরও উন্নতি করতে বদ্ধপরিকর। যেসব জায়গায় আমরা বড় রান করেও ম্যাচ হেরেছি, লক্ষ্য করলে বোঝা যাবে, সেই সবকয়টি জায়গায়ই শিশির প্রভাব ছিল। তা সত্ত্বেও আমাদের বোলাররা শেষ পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে প্রতিবারই সক্ষম হয়েছে। একটা বদল এদিক ওদিক হওয়াতেই বেশ কয়েকটি ম্যাচ হেরেছি আমরা। তাই বোলারদের নিয়ে খুব বেশি সমালোচনা করার মানে হয় না।'

 

কেমন হবে একাদশ?

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধেই শেষ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। তাই এই সিরিজেই দ্রুত নিজেদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে টিম ইন্ডিয়াকে। অবশ্য দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার এই সিরিজে খেলবেন না। নেই অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। এমন অবস্থায় কেমন হতে পারে ভারতীয় একাদশ? বিক্রম বলছেন, 'অর্শদীপ এবং শাহবাজ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রেয়সও আজ সন্ধ্যার মধ্যেই চলে আসবে। তবে একাদশে কারা সুযোগ পাবেন, সেটা গতকাল ম্যাচের আগেই টিম ম্যানেজেন্ট সিদ্ধান্ত নেবে।'   

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget