এক্সপ্লোর

Shubman Gill Update: নামলেন না শুভমন, কেন ইনিংস ওপেন করতে হল পূজারাকে?

Ind vs NZ: ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারতের দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামলেন চেতেশ্বর পূজারা! শুভমন গিল (Shubhman Gill) কোথায়? যিনি এই টেস্টে বিশেষজ্ঞ ওপেনার হিসাবে খেলছেন।

মুম্বই: নিউজিল্যান্ড ইনিংস শেষ মাত্র ৬২ রানে। বিরাট রানের লিড নিয়েও কিউয়িদের ফলো অন করাননি বিরাট কোহলি (Virat Kohli)। বরং দ্বিতীয় ইনিংসে নিজেরা ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারতের দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামলেন চেতেশ্বর পূজারা! শুভমন গিল (Shubhman Gill) কোথায়? যিনি এই টেস্টে বিশেষজ্ঞ ওপেনার হিসাবে খেলছেন। প্রথম ইনিংসে ৪৪ রানের ঝকঝকে ইনিংসও খেলেছেন।

ভারতীয় শিবির থেকে পরে জানানো হল যে, ফিল্ডিং করার সময় শুভমন কনুইয়ে জোরাল চোট পেয়েছেন। তাঁর হাত ফুলে রয়েছে। যন্ত্রণা হচ্ছে বেশ। ব্যথায় তিনি এতটাই কাতর যে, দ্বিতীয় ইনিংস ওপেন করার মতো অবস্থাতেই ছিলেন না। যে কারণে পূজারাকে তড়িঘড়ি ব্যাট-প্যাড নিয়ে নামতে হয়।

ভারতীয় দল থেকে জানানো হয়েছে যে, শুভমনের চোট পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপর ঠিক করা হবে তিনি এই ম্যাচে আদৌ আর অংশ নিতে পারবেন কি না। তবে ভারত বিরাট রানে এগিয়ে থাকায় শুভমন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

শনিবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান। ক্রিজে রয়েছেন ময়ঙ্ক অগ্রবাল (৩৮ ব্যাটিং) ও চেতেশ্বর পূজারা (২৯ ব্যাটিং)। সব মিলিয়ে ৩৩২ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)।

ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। ভেঙে গেল ১৯ বছরের পুরনো এক রেকর্ড। ২০০২ সালে দেশের মাটিতে, হ্যামিল্টনে ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে টেস্টে কিউয়িদের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। শনিবার যে রেকর্ড ভেঙে গেল।

ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন পেসার মহম্মদ সিরাজ ও অফস্পিনার আর অশ্বিন। সিরাজ নিলেন তিন উইকেট। যার মধ্যে দুরন্ত অফকাটারে রস টেলরের স্টাম্প ভেঙে দিলেন। যে ডেলিভারিকে অনেকে ম্যাচের সেরা বলছেন। বল মিডল স্টাম্পে পড়ে চকিতে ব্যাটারকে হার মানায়। চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই স্বমহিমায় হায়দরাবাদের পেসার।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের দুর্দান্ত বিজ্ঞাপন, আজাজের কীর্তিতে উচ্ছ্বসিত ৯ বছর আগে ভারতের ঘাতক

অন্যদিকে অশ্বিনও ছিলেন দুরন্ত ফর্মে। ৮ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। অক্ষর পটেল দুটি ও পাঁচ বছর পরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো জয়ন্ত যাদব এক উইকেট নেন। একমাত্র টম ল্যাথাম (১০) ও কাইল জেমিসন (১৭) ছাড়া কিউয়ি ব্যাটারদের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget