এক্সপ্লোর

WI vs ENG 1st T20: হেরেই চলেছে ইংল্যান্ড, ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জয় পোলার্ডদের

WI vs ENG 1st T20: ৫ ম্যাচের সিরিজে একটি ড্র ছাড়া প্রাপ্তি কিছুই ছিল না। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারতে হল অইন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে।

বার্বাডোজ: সময়টা একদমই ভাল যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেটের জন্য। অ্যাশেজে লজ্জার হার। ৫ ম্যাচের সিরিজে একটি ড্র ছাড়া প্রাপ্তি কিছুই ছিল না। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারতে হল অইন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে। ব্যাটে-বলে সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়ে বার্বাডোজে প্রথম টি-টােয়েন্টি ম্যাচ ৯ উইকেটে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্য়ারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। তবে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। মাত্র ১০ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান ২ ওপেনার জেসন রয়, টম ব্যান্টন ও মঈন আলি। দলের অধিনায়ক মর্গ্যান মাত্র ১৭ রান করেন। শেষ দিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ক্রিস জর্ডন ও আদিল রশিদ। জর্ডন ২৮ রান করেন। এটাই দলের ব্যক্তিগত সর্বোচ্চ। রশিদ ২২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জর্ডন ও রশিদ না করলে এদিন আরও লজ্জার সম্মুখিন হতে হত ইংল্যান্ডকে। 

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নেন জেসন হোল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই হোল্ডারের সেরা বোলিং। দু’টি উইকেট নেন শেল্ডন কর্টরেল। এছাড়া ১টি করে উইকেট নেন আকিল হোসেইন, রোমারিয়ো শেফার্ড এবং ফ্যাবিয়ান অ্যালেন।

জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ওপেনার শাই হোপ ২০ রান করে ফিরে গেলেও আর কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান অপরাজিত থাকেন ২৭ রানে। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি মাত্র উইকেট নেন রশিদ। এই হারের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল মর্গ্যান বাহিনী। 

আরো পড়ুন: ''এবার অন্য কাউকে নিয়ে ভাবার সময় এসেছে'', কাকে নিয়ে এই বার্তা গাওস্করের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget