এক্সপ্লোর

IND vs SA 3rd ODI: ''এবার অন্য কাউকে নিয়ে ভাবার সময় এসেছে'', কাকে নিয়ে এই বার্তা গাওস্করের?

IND vs SA 3rd ODI: টেস্ট সিরিজে হারের পর ওয়ান ডে সিরিজেও হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। কে এল রাহুলের নেতৃত্ব আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারত। একাদশে বদলের আওয়াজ সুনীল গাওস্করের।

কেপটাউন: একের পর এক ব্যর্থতা। জাতীয় দলে গত কয়েক বছরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। একে তো চোট আঘাত, তার ওপর সুযােগ পেলেও তা কাজে লাগাতে পারছেন না ভুবনেশ্বর কুমার। এবার তাই ভারতীয় দলের এই সিনিয়র পেসারকে বসিয়ে তরুণ মুখকে সুযোগ দেওয়ার কথা বললেন সুনীল গাওস্কর। প্রাক্তন এই তারকা ওপেনার এক সাক্ষাৎকারে বলেন, ''ভাতীয় ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের অবদান রয়েছে অনেক। কিন্তু গত কয়েক বছর ধরে জাতীয় দলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ওর পারফরম্যান্স একদমই আশানুরুপ নয়। ও একটা সময় এত সুন্দর ইয়র্কার ও স্লোয়ার ডেলিভারি করত। কিন্তু এখন আর তার দেখা পাওয়া যায় না। এটা সাধারণত হয়েই থাকে। কারণ ক্রমাগত খেলতে খেলতে প্রতিপক্ষ তোমার যাবতীয় স্ট্র্যাটেজি বুঝে যায়, তোমার কারসাজি ধরে ফেলে। আমার মনে হয় ভুবির ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আর আগের মতো ধারালো লাগছে না ওকে।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। কে এল রাহুলের নেতৃত্ব এই ম্যাচে ভারতীয় একাদশে ভুবির বদলে দীপক চাহারকে খেলানোর দাবি তুললেন লিটল মাস্টার। তিনি বলেন, ''আমার মনে হয় এখন দীপক চাহারকে সুযোগ দেওয়া উচিত। ও অনেকটা ভুবির মতোই বোলার। আর তাছাড়া লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও খুব ভাল। ভুবির বদলি হিসেবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে চাহারকেই দেখতে চাই আমি।'' উল্লেখ্য, চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ১০ ওভার বল করে ৬৪ রান দিয়েছিলেন ভুবনেশ্বর। দ্বিতীয় ম্যাচে ৮ ওভার বল করে ৬৭ রান খরচ করেন। তবে কোনও উইকেট নিতে পারেননি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ওয়ান ডে ম্যাচে ২টো বদল ভারতীয় দলে দেখতে চাইছেন মহম্মদ আজহারউদ্দিনও (Mohammad Azharuddin)। প্রাক্তন ভারত অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, জশপ্রীত বুমরাকে যেন শেষ ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। এমনকী আরেক সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকেও বিশ্রাম দিতে চাইছেন আজহারউদ্দিন। বদলে ২ তরুণ ক্রিকেটার নভদীন সাইনি ও মহম্মদ সিরাজকে দলে নিতে চাইছেন আজহারউদ্দিন। 

আরো পড়ুন: ''বিরাট চক্রান্তের শিকার'', কেন বললেন শোয়েব আখতার?

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget