এক্সপ্লোর

WI vs Ind Probable XI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? অভিষেক বাংলার মুকেশের?

Team India: ভারতীয় শিবিরে জোর জল্পনা, যশস্বী জয়সওয়ালের সম্ভাব্য অভিষেক নিয়ে। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে রানের বন্যা বয়েছে তাঁর ব্যাটে।

ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার। প্রথম টেস্ট ডমিনিকায়। উইন্ডসর পার্কে ৬ বছর পর কোনও টেস্ট ম্যাচ আয়োজিত হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি ৫ দিন কেমন থাকবে, তা নিয়ে চর্চা চলছে দুই শিবিরে।

ভারতীয় শিবিরে জোর জল্পনা, যশস্বী জয়সওয়ালের সম্ভাব্য অভিষেক নিয়ে। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে রানের বন্যা বয়েছে তাঁর ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে খেলানো হবে বলেই ইঙ্গিত। তবে প্রশ্ন রয়েছে, খেলানো হলে, কত নম্বরে ব্যাট করতে নামবেন মুম্বইয়ের ব্যাটার?

শুভমন গিল থাকলেও, মিডল অর্ডারে তিনি বেশি স্বচ্ছন্দ। অন্যদিকে যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে, পশ্চিমাঞ্চলের হয়ে বা অবশিষ্ট ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে ওপেন করেন। সেক্ষেত্রে তাঁর ওপেনার হিসাবে খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অনেকের মতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন নম্বরে খেলালে অভিষেকের মঞ্চে একটু স্বস্তি পাবেন তরুণ যশস্বী। তাই রোহিত শর্মার সঙ্গে শুভমনকেই ওপেনার হিসাবে খেলিয়ে তিন নম্বরে যশস্বীকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় শিবির থেকে যা আভাস পাওয়া যাচ্ছে, তাতে রোহিত, শুভমন ও যশস্বীকেই প্রথম তিনে দেখা যেতে পারে। চার নম্বরে বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটে ব্যর্থতার পর নিজেকে নতুন করে ফিরে পেতে চাইবেন কিংগ কোহলি। পাঁচে অজিঙ্ক রাহানে। ছয়ে সম্ভবত কে এস ভরত। উইকেটকিপার হিসাবে ঈশান কিষাণের কথাও বলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। কিন্তু কিপিং দক্ষতায় এগিয়ে ভরত।

ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গী হতে পারেন শার্দুল ঠাকুর। যিনি মাত্র ৯টি টেস্টে খেলেছেন। তৃতীয় পেসার হিসাবে সুযোগ পেতে পারেন বাংলার মুকেশ কুমার, নবদীপ সাইনি ও জয়দেব উনাদকাটের মধ্যে যে কোনও একজন। মুকেশ খেললে তাঁর অভিষেক হবে টেস্টে। তবে অভিজ্ঞতার জন্য বাঁহাতি উনাদকটকে খেলানো হবে পারে। তাতে বৈচিত্রও বাড়বে পেস বোলিং আক্রমণে। দুই স্পিনার হিসাবে খেলতে পারেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। 

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সবাল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও জয়দেব উনাদকট।

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget