এক্সপ্লোর

এক পায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলব, আহত ধোনি বলেছিলেন প্রসাদকে

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের পর পর দুটি ম্যাচে ক্রিজে আঁকড়ে পড়ে থেকে দলের জয় নিশ্চিত করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দলে তিনি যে কতটা নির্ভরযোগ্য তার প্রমাণ মিলেছে এই দুটি ম্যাচে। ভারত ২০১৯-র বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গোছাচ্ছে ভারত। এই অবস্থায় ধোনির এই ফর্ম দলের সমর্থকদের আশ্বস্ত করবে। কিন্তু কিছুদিন আগেই প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, পারফর্ম করতে না পারলে ধোনির বিকল্প খুঁজে দেখবেন তাঁরা। প্রসাদের এই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ধোনির অনুগামীরা তাঁকে ট্রোলও করেছিলেন। কিন্তু এবার ধোনি সম্পর্কে প্রসাদ এমন একটা কাহিনী শোনালেন, যা প্রাক্তন অধিনায়কের অনুগামীদের নিঃসন্দেহে খুশি করবে। প্রসাদ জানিয়েছেন, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রাতে জিমে ওজন তুলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন ধোনি। আঘাত এতটাই গুরুতর যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না তিনি। কোনওক্রমে খুঁড়িয়ে চলতে পারছিলেন। সঙ্গে সঙ্গে দলের মেডিক্যাল কর্মীরা তাঁকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যান। প্রসাদ ওই সময় অন্যতম নির্বাচক ছিলেন। ঢাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে সাংবাদিকরা  ধোনির চোট কতটা গুরুতর, তা জানতে চান। প্রসাদ ধোনির রুমে গিয়ে চোট সম্পর্কে খোঁজখবর করেন। ধোনি তখন তাঁকে বলেন, চিন্তার কোনও কারণই নেই। তিনি ম্যাচ ঠিক খেলবেন। পরের দিন সকালেও ধোনি প্রসাদকে একই কথা বলেন।কিন্তু ভারত-পাক ম্যাচ মানেই প্রচুর চাপ। ধোনিকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে প্রসাদ তত্কালীন প্রধান নির্বাচক সন্দীপ পাটিলকে ফোন করেন। পার্থির পটেলকে পরিবর্ত হিসেবে পাঠানো হয়। সন্ধেয় ফের ধোনির রুমে যান। তখন ধোনিকে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে দেখেন প্রসাদ। প্রসাদ বলেছেন, এশিয়া কাপের নিয়ম অনুসারে ২৪ ঘন্টা আগে টিম লিস্ট জমা দিতে হত। তাই ধোনির চোট সম্পর্কে ফের খোঁজ নিয়ে যান তিনি। তখন ধোনি সাফ জানান, তিনি খেলবেন। রাত ১১ টা নাগাদ ফের গিয়ে প্রসাদ দেখেন, ধোনি রুমে নেই। বাইরে এসে তিনি দেখলেন, ধোনি সুইমিং পুলের দিকে হাঁটার চেষ্টা করছেন। তখনও খোঁড়াচ্ছেন। ওই অবস্থাতেও ধোনি তাঁকে বলেন, খেলতে পারবেন তিনি। ম্যাচের দিন বিকেলে সবাইকে অবাক করে দল ঘোষণার আগেই খেলার জন্য তৈরি হয়ে যান ধোনি। প্রসাদ জানিয়েছেন, তাঁকে রুমে ডেকে ধোনি জিজ্ঞাসা করেন, ‘এত চিন্তা করছিলেন কেন?’ এরপরই ধোনি প্রসাদকে বলেন, ‘আমার একটা পা না থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবই’। প্রসাদ বলেছেন, ধোনি এমনই। ধোনির নেতৃত্বে ওই ম্যাচে ভারত জয়ী হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget