এক্সপ্লোর

দেশের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন, মানছেন নিউজিল্যান্ডের অধিনায়ক

মুম্বই: কাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের একদিনের সিরিজ। দু’দল তিনটি ম্যাচ খেলবে। বর্তমান ফর্মের বিচারে ভারত অবশ্যই ফেভারিট দল হিসেবে এই সিরিজ শুরু করছে। এই প্রথম আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী একদিনের সিরিজ খেলবে বিরাট কোহলির দল। তবে ভারতের অধিনায়ক সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তাঁর মতে, নতুন নিয়ম চালু হওয়ার ফলে ক্রিকেট আরও আকর্ষণীয় ও পেশাদার হবে। তবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়মাসন ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে চিন্তিত। তাঁর মতে, দেশের মাটিতে ভারতকে হারানো খুব কঠিন। আগামীকাল ২০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বিরাট। তার আগে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা র‌্যাঙ্কিংয়ের কথা ভাবি না। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের পয়েন্ট সমান। আমরা যখন বিশ্রামে ছিলাম, তখন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলছিল। তাই ওরা শীর্ষে উঠে গিয়েছে। র‌্যাঙ্কিং নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা ভাল খেলে যেতে চাই। সেটাই আমাদের প্রধান লক্ষ্য। দল হিসেবে আমরা নিজেদের কাজে খুশি।’ অন্যদিকে, উইলিয়ামসন স্বীকার করেছেন এই সিরিজের আগে তাঁরা চাপে আছেন। কিউয়ি অধিনায়ক বলেছেন, ‘দেশের মাটিতে ভারতের রেকর্ড খুব ভাল। ওদের হারানো খুব কঠিন। আমরা জানি, ঘরের মাঠে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ২০০৯-১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে ১৬টি একদিনের ম্যাচের মধ্যে মাত্র দু’টিতেই হেরেছে ভারত। তাই আমাদের জিততে গেলে সেরা ক্রিকেট খেলতে হবে।’ এই প্রথম ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। তবে তাতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন উইলিয়ামসন। কারণ, অনেক ক্রিকেটারই আইপিএল-এ ওয়াংখেড়েতে ম্যাচ খেলেছেন। ফলে তাঁরা এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত।

সেরা শিরোনাম

India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
Shubman Gill: বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
Sarfaraz Khan: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget