এক্সপ্লোর

করোনা ভাইরাসের জের, বাতিল উইম্বলডন

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

লন্ডন: করোনা ভাইরাসের জেরে এ বছরের জন্য বাতিল হয়ে গেল টেনিসের অভিজাত প্রতিযোগিতা উইম্বলডন। এ বছরের ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল এই গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু আজ জানানো হল, এই প্রতিযোগিতা হবে আগামী বছরের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। আজ অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাবের মেইন বোর্ডের চেয়ারম্যান ইয়ান হিউইট জানিয়েছেন, ‘জনস্বাস্থ্য এবং উইম্বলডনের সঙ্গে যুক্ত প্রত্যেকের মঙ্গলের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজেই এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমাদের মাথায় ছিল, অতীতে শুধু বিশ্বযুদ্ধের সময়ই এই প্রতিযোগিতায় বিঘ্ন ঘটেছিল। আর কোনওদিন এই প্রতিযোগিতা বন্ধ হয়নি। কিন্তু বর্তমানে সারা বিশ্বে যে সঙ্কট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বছরের প্রতিযোগিতা বাতিল করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হয়েছে।’ এর আগে বিশ্বের প্রায় সব ক্রীড়া প্রতিযোগিতাই হয় স্থগিত না বাতিল হয়ে গিয়েছে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ২৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। সেটি শেষপর্যন্ত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। বছরের চতুর্থ তথা শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই গ্র্যান্ড স্ল্যাম যেখানে হয়, সেই বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার এখন ৩৫০ শয্যার হাসপাতালে পরিণত হয়েছে। সেখানে এখন করোনা আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে। ইউএস ওপেনের এখনও পাঁস মাস বাকি আছে। আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi event Vandalism: যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
Wriddhiman Saha: বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
Virat Kohli: কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
IPL 2026: ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার
ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget