এক্সপ্লোর

Roger Federer, Wimbledon 2021: সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে? ৪৬ বছর পুরনো রেকর্ড স্পর্শ ফেডেরারের

এর আগে ফরাসি ওপেনে খেলার সময় আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফেডেরার। তখন জানা গিয়েছিল যে, চোট আঘাত নিয়ে সমস্যায় রয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

লন্ডন: সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। কিংবদন্তি রজার ফেডেরার বৃহস্পতিবার আর একটি নজির স্পর্শ করলেন। ফরাসি তারকা রিচার্ড গ্যাসকে-কে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন ফেডেরার। সেই সঙ্গে ৪৬ বছরের পুরনো একটি রেকর্ড স্পর্শ করলেন সুইস তারকা।

৪৬ বছর পর কেউ এত বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন। এর আগে ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কেন রোজ়ওয়েল যখন অল ইংল্যান্ড ক্লাবে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন, তাঁর বয়স ছিল ৪০ বছর। চল্লিশ ছুঁই ছুঁই ফেডেরার সেই কীর্তি স্পর্শ করলেন।

চলতি উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফরাসি তারকা রিচার্ড গ্যাসকে-র মুখোমুখি হন কিংবদন্তি রজার ফেডেরার। সেন্টার কোর্টের সেই ম্যাচ দেখতে দর্শকাসনে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। আর সেই ছবি তিনি নিজে তাঁর ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর বিরাট কোহলিদের হেড স্যার ছুটির মেজাজে। বিরাটরাও দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়িতে থাকার পর তিন সপ্তাহ ছুটি পেয়েছেন। তারপরেই তাঁরা জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন। আর তাই হাতে কিছুটা ফাঁকা সময় থাকায় কিংবদন্তি ফেডেরারের ম্যাচ দেখতে একেবারে গ্যালারিতে হাজির হয়ে গেলেন রবি শাস্ত্রী।

ম্যাচে রিচার্ড গ্যাসকে-কে ৭-৬ (৭-১), ৬-১, ৬-৪ স্ট্রেট সেটে হারান ফেডেরার। উইম্বলডনে তাঁর অনবদ্য রেকর্ড। মোট আটবারের চ্যাম্পিয়ন অল ইংল্যান্ড ক্লাবে। গ্যাসকের বিরুদ্ধেও বরাবর দাপট দেখিয়েছেন ফেডেক্স। ২১ বার খেলে ১৯ বারই ফরাসি তারকাকে হারিয়েছেন ফেডেরার। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি।

চোট আঘাতে অবশ্য কিছুটা জর্জরিত কিংবদন্তি টেনিস খেলোয়াড়। এর আগে ফরাসি ওপেনে খেলার সময় আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ফেডেরার। তখন জানা গিয়েছিল যে, চোট আঘাত নিয়ে সমস্যায় রয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget