এক্সপ্লোর

Wimbledon 2023: প্রথম সেট খুইয়েও দুরন্ত প্রত্যাবর্তন, উইম্বলডনের সেমিফাইনালে বোপান্না-এবডেন জুটি

Tennis News: সেমিফাইনালে বৃহস্পতিবারই ফের কোর্টে নামতে হবে বোপান্নাদের। তাঁদের সামনে ওয়েসলি কুলহফ ও নীল স্কুপস্কি।

লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2023) তরতরিয়ে ছুটছে রোহন বোপান্না-ম্যাথু এবডেনের (Rohan Bopanna and Matthew Ebden) জয়রথ। পুরুষ ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তাঁরা। তাও কোয়ার্টার ফাইনালের ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন।

বুধবার কোয়ার্টার ফাইনালে বোপান্না-এবডেনের সামনে নেদারল্যান্ডসের টালো গ্রিকস্পুর ও বার্ট স্টিভেন্স জুটি ছিল। প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। ৭-৬ (৭-৩) ব্যবধানে প্রথম সেট জিতে নেন গ্রিকস্পুর-স্টিভেন্স। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করেন বোপান্না ও এবডেন। ৭-৫, ৬-২ ব্যবধানে পরের দুই সেট জিতে নেন ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলীয় জুটি।

সেমিফাইনালে বৃহস্পতিবারই ফের কোর্টে নামতে হবে বোপান্নাদের। তাঁদের সামনে ওয়েসলি কুলহফ ও নীল স্কুপস্কি।

এদিকে উইম্বলডনে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে দাবি ভিক্টোরিয়া আজারেঙ্কার। যিনি বেলারুশের তারকা। সেই বেলারুশ, যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য় করেছে বলে খবর। কোর্টে খেলার সময় বার বার গ্যালারির বিদ্রুপের শিকার হতে হচ্ছে সে দেশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে (Victoria Azarenka)। যা নিয়ে হতাশা ব্যক্ত করলেন তিনি। প্রশ্ন তুললেন, তিনি যুদ্ধ না করেও বক্রোক্তির শিকার হচ্ছেন কেন?

রবিবার উইম্বলডনে (Wimbledon) মহিলাদের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ইউক্রেনের এলিনা সুইতোলিনা। সেই ম্যাচের পরেই দর্শকদের আচরণ নিয়ে দু’রকম মত প্রকাশ করেছেন দুই খেলোয়াড়।

তিন সেটে আজারেঙ্কার পরাজয়ের পর দর্শকেরা বিদ্রূপ করতে থাকেন। হতাশায় বিরক্তি প্রকাশ করেন বেলারুশের খেলোয়াড়। ম্যাচের পর দর্শকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। এমনকী, এও অভিযোগ করেছেন যে, মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন তাঁরা। আজারেঙ্কা বলেছেন, 'গত ১৮-১৯ মাস ধরে আমি এরকম ব্যবহার পেয়েই চলেছি। কিন্তু আমি তো কোনও ভুল করিনি। আমি তো যুদ্ধ করিনি। তবু এরকম আচরণ করা হয়। দর্শকদের নিয়ে নতুন করে আর কী বলব। একটা ভাল টেনিস ম্যাচ হল। যদি হাত মেলানো নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ থেকে থাকে তা হলে কিছু বলার নেই। আমার মনে হয় অনেকেই মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন। ভীষণই লজ্জার ব্যাপার।'

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget