এক্সপ্লোর

তুকতাকেই জয় এসেছে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে! দাবি শ্রীলঙ্কা অধিনায়কের

কলম্বো: সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তবে এরপরই একদিনের সিরিজ ৫-০ এবং টি ২০ সিরিজ ৩-০ হারে শ্রীলঙ্কা। সিরিজ সেরে দেশে ফিরে শ্রীলঙ্কা দলের অধিনায়ক দীনেশ চন্ডীমল যে দাবি করেছেন তাতে চমকে গিয়েছে ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছেন চন্ডীমল। তাঁর দাবি, তুকতাকের ফলেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে চন্ডীমলের দুর্দান্ত ১৫৫ রানের ইনিংস শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়। তাঁর ইনিংসে ভর করেই বড় রান তোলে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা অধিনায়ক অর্ধশতরানের ইনিংস খেলে দলকে বড় রান তুলতে সাহায্য করেন। চন্ডীমল টেস্টে জয়কে তুকতাকের ফল হিসেবে অভিহিত করেছেন। চন্ডীমল বলেছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে টেস্ট সিরিজের আগে তিনি এক মেয়নি বা ওঝার আশীর্বাদ পেয়েছিলেন। তিনি বলেছেন,‘সাফল্যের জন্য যে কোনও মানুষের আশীর্বাদ নিতে আমি সব সময় রাজি আছি। সে তিনি পাদ্রী হন বা মেয়নি।’ ‘কারও প্রতিভা থাকতেই পারে। কিন্তু এই আশীর্বাদ ছাড়া কেউ এক পা-ও এগোতে পারে না।’ উল্লেখ্য, ক্রমাগত হারের মুখে পড়া দলকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ওঝার দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। এক সপ্তাহ আগেই সেই খবর অস্বীকার করেন ক্রীড়ামন্ত্রী। তিনি সংশ্লিষ্ট ওঝার বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছিলেন। শ্রীলঙ্কায় রাজনৈতিক নেতা, শিল্পপতি থেকে শুরু করে ক্রীড়া তারকাদের তুকতাক ও ভাগ্যগণনার ওপর নির্ভরতা নতুন কিছু নয়। দু’বছর আগে ২০১৫ সালে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ তাঁর ব্যক্তিগত জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে এগিয়েছিলেন। যদিও সেই নির্বাচনে হেরে যান তিনি। চন্ডীমব জানিয়েছেন, তিনি তুকতাকে পারদর্শী এক মহিলার কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। ওই মহিলা তাঁর এক বন্ধুর মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC T20 Ranking: জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
Spain vs Argentina: স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget