এক্সপ্লোর

Kohli ODI Captaincy Record: অধিনায়ক হিসেবে দুরন্ত সাফল্য, ব্যক্তিগত পারফরম্যান্সও উজ্জ্বল, তারপরেও কেন সরিয়ে দেওয়া হল বিরাটকে?

Virat Kohli: গতকাল বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়, ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক করা হচ্ছে রোহিত শর্মাকে। বিরাট কোহলি নিজেই সরে গেলেন না তাঁকে সরিয়ে দেওয়া হল, সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

নয়াদিল্লি: বিরাট কোহলির বদলে ভারতের একদিনের দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণার পর থেকেই বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা অব্যাহত। বিরাট নিজেই সরে দাঁড়িয়েছেন না তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই। এর ফলে জল্পনা বেড়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশের দাবি, বিরাটকে অসম্মানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিসিসিআই এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন।

কোনও আইসিসি প্রতিযোগিতায় ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও, টি-২০ ও একদিনের আন্তর্জাতিকে বিরাটের রেকর্ড দুর্দান্ত। এই দুই ফর্ম্যাটে তাঁর ব্যক্তিগত রেকর্ডও উজ্জ্বল। সেই কারণেই তাঁকে একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে এত প্রশ্ন উঠছে।

ভারতের একদিনের দলের অধিনায়ক হিসেবে ৯৫টি ম্যাচ খেলে ৬৫টিতে জয় পেয়েছেন বিরাট। হার ২৭টি ম্যাচে। তাঁর নেতৃত্বে ৫০টি টি-২০ ম্যাচ খেলে ৩০টিতেই জয় পেয়েছে ভারত। অধিনায়ক হিসেবে যাঁরা অন্তত ৫০টি ম্যাচ খেলেছেন, তাঁদের মধ্যে হার-জিতের ক্ষেত্রে চার নম্বরে বিরাট। তাঁর আগে শুধু ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রোনিয়ে।

ব্যাটসম্যান হিসেবে বিরাটের রেকর্ড দলগত সাফল্যের চেয়েও ভাল। তিনি ভারতের একদিনের দলের অধিনায়ক হিসেবে ৭২.৬৫ গড়ে ৫,৪৪৯ রান করেছেন। যে কোনও অধিনায়কের এটাই সর্বোচ্চ ব্যাটিং গড়। ৫৩.৫৫ গড় নিয়ে এই তালিকার চার নম্বরে ধোনি। বিরাটের এই রেকর্ডই তাঁর সাফল্যের প্রমাণ দিচ্ছে। তারপরেও তাঁকে কেন একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল, সেটা স্পষ্ট নয়।

রোহিত অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে তারপরেও বিরাটকে যে পদ্ধতিতে সরিয়ে দেওয়া হল, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

পিটিআই-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগ করার জন্য বিসিসিআই-এর পক্ষ থেকে বিরাটকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু বিরাট সম্মানজনকভাবে সরে যাওয়ার শর্তে সাড়া দেননি। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget