এক্সপ্লোর

Women's T20 Challenge Final: মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফির ফাইনালে হরমনপ্রীত- দীপ্তি

Women's T20 Challenge: কিন্তু এরপরও ফাইনালে জায়গা পায়নি স্মৃতি মন্ধানার দল। রান রেটের বিচারে তারা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল।

মুম্বই: মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফিতে ফাইনালে চলে গেল সুপারনোভাস ও ভেলোসিটি। এদিকে শেষ ম্যাচ জিতেও ফাইনালে জায়গা করতে পারল না ট্রেইলব্লেজার্স। আজকের ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে ১৬ রান জয় ছিনিয়ে নিল ট্রেইলব্লেজার্স। কিন্তু এরপরও ফাইনালে জায়গা পায়নি স্মৃতি মন্ধানার দল। রান রেটের বিচারে তারা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনাল।

শেষ ম্যাচে ১৬ রানে জয় ট্রেইলব্লেজার্সের

মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স ট্রফির শেষ ম্যাচে এদিন আমনে সামনে হয়েছিল ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৯০ রান তুলে নেয় ট্রেইলব্লেজার্স। মেঘানা ৭৩ ও জেমিমা রডরিগেজ ৬৬ রান করেছেন। ৪৪ বলের ইনিংসে রডরিগেজ ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এটাই এবারের টুর্নামেন্টে সর্বাধিক স্কোর ছিল কোনও দলের। 

জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানই বোর্ডে তুলতে পারে। শেফালি ভার্মা ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৯ রান করেন। ৫টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেন কিরণ নভগিরে। 

আরসিবির লখনউ বধ

কোহলি পারেননি। ইনিংস ওপেন করতে নেমে ২৪ বলে ২৫ রানে আউট হয়ে ফেরেন তিনি। কোহলির জন্য সাজানো মঞ্চে বুধবার দেখা গেল রজত-রাজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik। ২৩ বলে ৩৭ রানে অপরাজিত রইলেন ডিকে। এক সময় ইডেন ছিল যাঁর হোমগ্রাউন্ড। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন বলে ইডেনের নাড়িনক্ষত্র যাঁর নখদর্পণে।

অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৪১ বলে ৯২ রান যোগ করেন রজত ও কার্তিক। শেষ ৫ ওভারে আরসিবি তুলল ৮৪ রান। যা ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ২০৭/৪। কে এল রাহুলদের সামনে জয়ের লক্ষ্য ছিল ২০৮ রানের। যা তাড়া করতে নেমে ১৯৩-এ আটকে যায় লখনউয়ের ইনিংস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget