এক্সপ্লোর

Hockey India: এবার দক্ষিণ কোরিয়া, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা দ্বিতীয় জয় ভারতের মেয়েদের

Asian Champions Trophy Hockey: সেখান থেকে সঙ্গীতাকে বল বাড়িয়ে দেন নভনীত। কোরিয়ান গোলরক্ষক কিম ইউনজিকে ভেদ করে বল জালে জড়াতে কোনও ভুল করেননি সঙ্গীতা।

রাজগির: উইমেন্সে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দ্বিতীয় ম্য়াচে কোরিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। রাজগির স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে লিড এনে দিয়েছিলেন সঙ্গীতা কুমারি। ৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এরপর ভারতের হয়ে আরও দুটো গোল করেন দীপিকা। তিনি ২০ মিনিট ও ৫৭ মিনিটের মাথায় গোল করেন। কোরিয়ার হয়ে লি ইউরি ৩৪ মিনিটের মাথায় ও ক্যাপ্টেন চেয়ন ইউনবি ৩৮ মিনিটের মাথায় গোল করেন। দুজনেই তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। যদিও ম্য়াচে ড্র করতে বা জয় ছিনিয়ে নিতে পারেনি কোরিয়া।

এদিন খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে বারবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন ভারতীয় হকি দলের ফরোয়ার্ডরা। প্রথম গোলের ক্ষেত্রে নেহা মিডফিল্ড থেকে নভনীত কৌরকে বল পাস দেন। সেখান থেকে সঙ্গীতাকে বল বাড়িয়ে দেন নভনীত। কোরিয়ান গোলরক্ষক কিম ইউনজিকে ভেদ করে বল জালে জড়াতে কোনও ভুল করেননি সঙ্গীতা। এরপর থেকেই আরও বেশি করে চাপ তৈরি করতে থাকে ভারতীয় মহিলা হকি দল প্রতিপক্ষের ওপর। খেলার ২০ মিনিটের মাথায় বিউটি ডুং ডুংয়ের পাস থেকে বল নিয়ে গোল করেন দীপিকা। তাঁর নিজের দ্বিতীয় গোলটি দীপিকা পেনাল্টি কর্নার থেকে করেন। যদিও ভারত এদিন মোট ৮টি কর্নার পেলেও মাত্র একটি গোল কর্নার থেকে করতে পেরেছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hockey India (@hockeyindia)

প্রথম ম্য়াচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল। তবে এদিন ক্লিনশিট ঘরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর বৃহস্পতিবার থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। 

কিছুদিন আগেই হকিকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় মহিলা হকির অন্য়তম সেরা প্লেয়ার রানি রামপল। নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের ঘোষণা করে এক বিবৃতিতে রানি লিখেছিলেন, ''এটা আমার জন্য একটা অসাধারণ সফর ছিল। আমি কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলতে পারব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। কিন্তু কখনও নিজের লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব। যা খেলতে পেরেছিলাম।'' উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সেই দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসে রানির সামনে। ২০১০ সালে হকি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নেমেছিলেন। টুর্নামেন্টে ৭ গোলও করেছিলেন।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget