এক্সপ্লোর

World Athletics Championships: একমাত্র ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পের ফাইনালে মুরলী শ্রীশঙ্কর

Murali Sreeshankar: লং জাম্পের ফাইনালে মুরলী একাই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনিই প্রথম ভারতীয় পুরুষ লং জাম্পার হিসাবে ফাইনালে নামার যোগ্যতা অর্জন করেছেন।

ওরিগন: গতকাল থেকেই যুক্তরাষ্ট্রে ওরিগানে শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। সেই চ্যাম্পিয়নশিপে এবার ভারতের তরফে ২৩ জন অ্যাথলিটকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে, যার মধ্যে অন্যতম হলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভালিন থ্রোয়ার নীরজ চোপড়া।

এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই বিভাগের ফাইনালে পৌঁছলেন দুই তারকা ভারতীয় অ্যাথলিট মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar) ও অবিনাশ সাবলে (Avinash Sable)। ২৩ বছর বয়সি লং জাম্পার মুরলি এই বছরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে এসেছেন। মরসুমের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুরলি চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের অন্যতম বড় আশা। তিনি কিন্তু একেবারেই হতাশ করলেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর ভাল পারফরম্যান্স অব্যাহত। নিজের দ্বিতীয় প্রয়াশে মুরলী ৮.০০ মিটার লম্বা লাফ দিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যান। যোগ্যতাঅর্জন পর্বে গ্রুপ 'বি'তে দ্বিতীয় এবং সব মিলিয়ে সপ্তম স্থানে শেষ করেন ভারতীয় লং জাম্পার। 

রেকর্ড মুরলীর

তবে তাঁর দুই স্বদেশীয় জেসউইন আলদ্রিন ও মহম্মদ আনিস ফাইনালে পৌঁছতে পারেননি। আলদ্রিন ও আনিস যথাক্রমে ৭.৭৯ মিটার এবং ৭.৭৩ মিটারের লাফ দেন। তারা যথাক্রমে যোগ্যতাঅর্জন পর্বের গ্রুপ 'এ'তে নয় এবং ১১ নম্বরে স্থানে শেষ করেন। ফলে লং জাম্পের ফাইনালে মুরলি একাই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রসঙ্গত, তিনি প্রথম ভারতীয় পুরুষ লং জাম্পার হিসাবে ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করেছেন। অপরদিকে, অবিনাল সাবলেও স্টিপেলচেজের দারুণ পারফর্ম করেছেন। ৩০০০ মিটার স্টিপেলচেজে অবিনাশের সময় ৮:১৮.৭৫। তিনিও মুরলীর মতোই সরাসরি ফাইনালে খেলার যোগ্যতাঅর্জন করতে সক্ষম হয়েছেন।

সরাসরি ফাইনালে অবিনাশও

মাঝপথ অবধি অবিনাশই এক নম্বরে ছিলেন। তবে শেষমেশ অবিনাশ নিজের হিটে তৃতীয় স্থানে শেষ করেন। তার ফলেই সরাসরি ফাইনালে নামার যোগ্যতাঅর্জন করতে পারেন তিনি। মুরলী এবং অবিনাশের হাত ধরেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার অবিনাশ ফাইনালে নামবেন। ২৭ বছর বয়সি অবিনাশ তিন বছর আগে দোহায়ও একই বিভাগের ফাইনালের যোগ্যতাঅর্জন করেছিলেন। তাই তার উপর কিন্তু প্রত্যাশার একটা চাপ থাকবেই।

আরও পড়ুন: জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget