এক্সপ্লোর

World Athletics Championships: পদক হাতছাড়া হলেও, জাতীয় রেকর্ড গড়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন পারুল

Parul Chaudhary: পারুল চৌধুরি নিজের ইভেন্ট শেষ করতে ৯:১৫.৩১ সেকেন্ড সময় নেন।

বুদাপেস্ট: হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) সোনা জিতে ফের একবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। নীরজ জ্যাভলিনে ভারতকে সোনা এনে দিয়েছিলেন। সিপলচেজ়ে সেই সাফল্য না পেলেও, সোমবার (২৮ অগাস্ট) জাতীয় রেকর্ড গড়ে ফেললেন পারুল চৌধুরি (Parul Chaudhary)। যোগ্যতা অর্জন করলেন প্য়ারিস অলিম্পিক্সে (Paris Olympics) নামারও।

পারুল নিজের ইভেন্ট শেষ করতে ৯:১৫.৩১ সেকেন্ড সময় নেন। তিনি ইভেন্টে ১১ নম্বরে হলেও, প্যারিসের যোগ্যতা অর্জন করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তা হওয়ায় অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন। এই ইভেন্টে ব্রুনেইয়ের উইনফ্রেড মুটাইল ইয়াভি ৮:৫৪.২৯ সেকেন্ডে ইভেন্ট শেষ করে সোনা জেতেন। কেনিয়ার বিট্রাইস ও ফেইথ দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন। তাঁদের সময় ছিল যথাক্রমে ৮:৫৮.৯৮ সেকেন্ড ও  ৯:০০.৬৯ সেকেন্ড। 

 

 

স্টিপলচেজ়ে ২০০ মিটার পর্যন্ত ভারতীয় অ্যাথলিট পারুলই লিডে ছিলেন। তবে তিনি নিজের শীর্ষ স্থান ধরে রাখতে পারেননি। ২৯০০ মিটারে পৌঁছতে পৌঁছতে পারুল ১৩ নম্বরে পিছিয়ে পড়েন। তবে শেষ ১০০ মিটারের স্প্লিটে তিনি গতি বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে শেষ করেন। অপরদিকে, ভারতের ৪x৪০০ মিটার রিলে দলও সাফল্য এনে দিতে পারেননি। আশা জাগিয়েও পদক জিততে ব্যর্থ হন তাঁরা। শেষমেশ পঞ্চম স্থানেই নিজেদের দৌড় শেষ করেন ভারতীয় পুরুষ স্প্রিন্টাররা। 

মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশের পুরুষ দল ২: ৫৯.৯২ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করেন। যোগ্যতাঅর্জনপর্বে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন আমোজরা। গড়েছিলেন এশিয়ান রেকর্ডও। তাই তাঁদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি ছিল। কিন্তু শেষমেশ সে গুড়ে বালি। মার্কিন যুক্তরাষ্ট্র ২:৫৭.৩২ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে সোনা জেতে। ফ্রান্স দ্বিতীয় ও ব্রিটেন তৃতীয় স্থানে শেষ করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে সোনা নীরজ চোপড়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget