এক্সপ্লোর

গ্রুপ থেকেই বিদায় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির, হেরেও নক-আউটে মেক্সিকো, সঙ্গে সুইডেন

মস্কো: বিশ্বকাপে ইন্দ্রপতন! গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-২ গোলে হেরে ছিটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারের ফলে এই গ্রুপ থেকে নক-আউটে চলে গেল মেক্সিকো ও সুইডেন। আজ অন্য ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সুইডেন। ফলে জ্লাটান ইব্রাহিমোভিচরাই গ্রুপ এফ-এর সেরা হলেন। দ্বিতীয় স্থানে থাকল মেক্সিকো।

নক-আউটে যেতে হলে আজ জিততেই হত জার্মানিকে। কিন্তু আগেই ছিটকে যাওয়া কোরিয়া অসাধারণ লড়াই করল। দু’দলই গোল করার অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। কোরিয়ার গোলকিপার জো হাইওনু অসাধারণ পারফরম্যান্স দেখান। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে কোরিয়াকে এগিয়ে দেন কিম ইয়াং-গাউন। চার মিনিট পরে ব্যবধান বাড়ান সন হিউং-মিন। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল জোয়াকিম লো-র দলকে।

প্রসঙ্গত, এই প্রথম এমন হল না কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। প্রসঙ্গত, এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি এবং ২০১৪ সালে স্পেনও একইভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। আজ সেই তালিকায় যুক্ত হল জার্মানির নাম।

অন্যদিকে, গত দুই ম্যাচ জেতা মেক্সিকো আজ অবশ্য ভাল খেলতে পারেনি। অনেক ভাল পারফরম্যান্স দেখিয়ে জয় পেল সুইডেন। এই ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ৫০ মিনিটে প্রথম গোল করে সুইডেনকে এগিয়ে দেন লুডউইগ অগাস্টিনসন। ৬২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন আন্দ্রেয়াস গ্র্যাঙ্কভিস্ট। ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করেন এডসন আলভারেজ। ফলে নক-আউটে চলে গেল সুইডেন। জার্মানি হেরে যাওয়ায় মেক্সিকোরও নক-আউটে যেতে সমস্যা হল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget