এক্সপ্লোর

ওভালে বাঘের সিংহ শিকার, দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে জয় বাংলাদেশের

জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল বেঙ্গল টাইগাররা।

লন্ডন: বাংলাদেশ ৩৩০/৬। দক্ষিণ আফ্রিকা ৩০৯/৮। দ্য ওভালে বাংলাদেশ জিতল ২০ রানে। আর এই জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল বেঙ্গল টাইগাররা। অন্যদিকে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে পরপর হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেল দক্ষিণ আফ্রিকা। বুধবার এই আফ্রিকান দলই মুখোমুখি হবে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতের।

এদিন দ্য ওভালে টসে জিতে বাংলাদেশকে প্রথম ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি প্রোটিয়াসরা। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদাদের পেস এবং সুইং সেভাবে আঘাতই আনতে পারেননি। শাকিব-মুশফিকুর-মাহমদ্দুলাহদের সামনে দাঁড়াতে পারেননি অভিজ্ঞ স্পিনার ইমরান তাহিরও। তামিম, সৌম্যর ওপেনিং জুটি বড় স্কোর দাঁড় করাতে না পারলেও বাংলাদেশকে শক্ত ভীত গড়ে দেয় নম্বর তিন ও চার, শাকিব (৭৫) ও মুশফিকুর (৭৮)। এই বাঁ হাতি, ডান হাতি জুটির যুগলবন্দিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনশতাধিক স্কোর করে বাংলাদেশ। সঙ্গে অবশ্যই বলতে হয়ে মাহমদ্দুলাহর কথাও। ওর ৩৩ বলে ৪৬ রানের ইনিংসের সুবাদেই বিপক্ষের সামনে ৩৩১ রানের বিশাল টার্গেট রাখতে পারে মোর্তাজার দল।

জবাবে ব্যাট করতে নেমেই ঝটকা লাগে প্রোটিয়ো শিবিরে। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ডি কক। এরপর মার্ক্রাম ও অধিনায়ক দু প্লেসি হাল ধরেন। দীর্ঘ পার্টনারশিপ গড়ে ওঠার আগেই মার্ক্রামকে ফেরান শাকিব। ৬২ রানের ইনিংস খেলে মেহেদি হাসানের বলে বোল্ড হন দু প্লেসি। এরপর একেরপর এক মিলার (৩৮), দুমিনি (৪৫), মরিসরা এসেছেন তবে, যে ধরনের পারফর্ম্যান্সে ৩৩১ রানের টার্গেটে পৌঁছনো যায় তেমন ব্যাটিং করতে পারেননি কেউই। মূলত মেহেদি ও শাকিবের স্পিন দিয়েই আফ্রিকার ব্যাটসম্যানদের আটকে রেখেছেন মোর্তাজা। শেষ পর্যন্ত ৩০৯ রানেই থামে দু প্লেসির দল। নজরকাড়া পারফরম্যান্স করেছেন বাংলাদেশের তরুণ তারকা সাইফুদ্দিনও। ২টি উইকেটও পেয়েছেন এই পেস বোলার। ১টি করে উইকেট পেয়েছেন ২ স্পিনার শাকিব ও মেহেদি। ৩টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন মুস্তাফিজুর।

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget