এক্সপ্লোর

ধোনিকে সাত নম্বরে পাঠানো দলের সিদ্ধান্ত, জানালেন হেড কোচ শাস্ত্রী

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং পজিশন নিয়ে জোর বিতর্ক চলছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, প্রাক্তন অধিনায়ক ধোনিকে ব্যাটিং অর্ডারে আর একটু ওপরের দিকে পাঠালে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। ওই ম্যাচ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে।

লন্ডন: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং পজিশন নিয়ে জোর বিতর্ক চলছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, প্রাক্তন অধিনায়ক ধোনিকে ব্যাটিং অর্ডারে আর একটু ওপরের দিকে পাঠালে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। ওই ম্যাচ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর হেড কোচ রবি শাস্ত্রী ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে চলতি আলোচনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন। তিনি জানালেন, ধোনিকে সাত নম্বরে পাঠানোটা ছিল দলের সিদ্ধান্ত। শাস্ত্রী বলেছেন, এটা একেবারেই দলের সিদ্ধান্ত ছিল। সবাই মিলেই তা স্থির করা হয়েছিল এবং এটা একটা সাধারণ সিদ্ধান্তও বটে। সবাই বলছেন, ধোনি ওপরের দিকে নামলে ভালো হত। কিন্তু আগে নেমে ধোনি আউট হয়ে গেলে রান তাড়ার ব্যাপারটি সেখানেই শেষ হয়ে যেত। পরের দিকে ওর অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজন ছিল আমাদের। ও সর্বকালের সেরা ফিনিসার।ওকে এভাবে ব্যবহার করা না হলে, তা অন্যায় হত। পুরো দলের ধারণা এ ব্যাপারে স্পষ্ট ছিল। নিউজিল্যান্ডের ম্যাচে ঋষভ পন্ত যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন, তারও সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এ ব্যাপারে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পাশেই দাঁড়িয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ঋষভ এর থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন। শাস্ত্রী বলেছেন, যখন আউট হল, তখন উইকেটে বেশ জয়ে গিয়েছিল ঋষভ। ট্রেন্ট বোল্টের বিরুদ্ধেও ভালো খেলছিল। ও নটআউট থাকলে কেউ কিছু বলত না। কিন্তু এটা খেলা। এখনও দ্রুত শিক্ষা নিতে হয়। ও ইতিমধ্যেই সেটা বুঝেছে।কিন্তু দল যেভাবে লড়াই করেছে, তাতে আমি খুশি। দলের উত্সাহ ফিরিয়ে আনাটাও হেড কোচের বড় কাজ। দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরে আসার পর তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। খেলোয়াড়দের শাস্ত্রী বলেন, মাথা উঁচু করে চলো। গর্বিত হও।এটা ঠিক যে, ওই আঘঘন্টা মুছে ফেলা যাবে না।এটা সবাই জানো। কোনও একটা টুর্নামেন্ট, একটা সিরিজ এবং ওই ৩০ মিনিটের খেলা এটা স্থির করতে পারে না। আমরা সবাই দুঃখিত ও হতাশ হয়েছি। কিন্তু গত দুই বছর যেভাবে খেলেছ, সেজন্য গর্ব অনুভব কর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget