এক্সপ্লোর

World Cup 2022: কলম্বিয়া বধ, লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল

World Cup 2022 Qualifier: এদিন ম্যাচের শুরু থেকেই প্রত্যাশামতোই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল তিতের ছেলেরা। ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ যদিও তৈরি করে কলম্বিয়া।

সাও পাওলো: লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ব্রাজিল (brazil)। গত মাসে কলম্বিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই হারতে হয়েছিল। এবার সেই কলম্বিয়ার বিরুদ্ধেই জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেন নেমাররা (neymer)। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১১টি জয় ও ১টি ড্র সহকারে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল। উরুগুয়ের থেকেও ১৯ পয়েন্টে এগিয়ে তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রত্যাশামতোই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল তিতের ছেলেরা। ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ যদিও তৈরি করে কলম্বিয়া। সপ্তম মিনিটে আচমকা অনেক দূর থেকে শট নেন উইলমার বারিওস। বুলেট গতিতে বল ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। এরপর আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া।

ম্যাচে প্রথম থেকে সেই অর্থে সাম্বা ঝলক দেখতে পাওয়া যায়নি। কিন্তু কোচ তিতের একটা ছক বদলেই ম্যাচে ফেরে ব্রাজিল।  তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেডকে তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে নামান। ম্যাচের প্রথমার্ধে আর কোনও দল গোল করতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন লুকাস পাকুয়েতা। ব্রাজিলের হয়ে এই জয়সূচক গোলটি করেন তিনি। চিলি ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আর্জেন্টিনার ১১ ম্যাচে ২৫ পয়েন্ট। ইকুয়েডরের ১৩ ম্যাচে ২০ পয়েন্ট। লাতিন আমেরিকার গ্রুপ থেকে প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। 

ম্যাচের পর পাকুয়েতা বলেন, 'অসাধারণ পরিশ্রমের ফল এটা। খুশিতে কেঁদে ফেলেছিলাম। কারণ এই মুহূর্তটা দেখতে চেয়েছিলাম ভীষণভাবে।' এর আগে কাতার বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে জার্মানি ও ডেনমার্ক। আয়োজক দেশ হিসেবে কাতার সরাসরি বিশ্বকাপের মূলপর্বে অংশ নেবে। 

আরও পড়ুন: নতুন কোচ, নতুন দল, নতুন লক্ষ্য, ২১ নভেম্বর আইএসএল শুরু লাল হলুদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget