এক্সপ্লোর

ODI World Cup 2023: বিতর্ক সঙ্গী করেই আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নামছে বাংলাদেশ, সামনে শ্রীলঙ্কা

Bangladesh vs Srilanka: বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে এলেও তামিম ইকবালের স্কোয়াডে না থাকা ও শাকিব আল হাসানের মন্তব্য নিয়ে এখনও জলঘোলা চলছে।

গুয়াহাটি: বিশ্বকাপের (World Cup 2023) প্রস্তুতিতে আজ দ্বিতীয় ওয়াম আপ ম্যাচে (Warm Up Match) বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা। একটা দল মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্য় একটি দল এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের শোক এখনও ভুলতে পারেনি। ওয়ান ডে ফর্ম্যাটে মাত্র ৫০ রানে অল আউট হওয়ার মত লজ্জার ইনিংস শ্রীলঙ্কা ক্রিকেটকে নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket Team) বিশ্বকাপ খেলতে এলেও তামিম ইকবালের স্কোয়াডে না থাকা ও শাকিব আল হাসানের মন্তব্য নিয়ে এখনও জলঘোলা চলছে। এই পরিস্থিতিতেই আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দুটো দল মুখোমুখি হতে চলেছে। 

১৫ সদস্য়ের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে। অধিনায়ক শাকিব আল হাসানকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই মনে করছেন যে শাকিবের জন্যই তামিমের কেরিয়ার প্রায় শেষ হতে বসেছে। বাংলাদেশ দল ভারতে পা রাখার পর তামিম একটি ভিডিও বার্তাও দিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে তিনি এমনও আর্তি জানিয়েছেন যে, তাঁকে যেন কেউ ভুলে না যান, সবাই যেন মনে রাখেন। এই বার্তার পর আরওই আবেগপ্রবণ হয়ে পড়েন সে দেশের ক্রিকেট সমর্থকরা। এমনকী অনেকে তো বাংলাদেশের বিশ্বকাপ বয়কটেরও ডাক দিয়েছেন। শাকিব আল হাসান অবশ্য আশাবাদী যে দল নিয়ে তিনি ভারতে পা রেখেছেন, প্রত্যেকেই ভাল পারফর্ম করতে পারবেন। বিশেষ করে লিটন দাসের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। শাকিব নিজেও ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে ভাল পারফর্ম করেছিলেন। তিনি মনে করেন গোটা বিশ্ব লিটের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে। 

অন্যদিকে শ্রীলঙ্কা তাঁদের বিশ্বকাপ শুরুর আগেই হারিয়েছে দলের সেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং বিভাগের লজ্জার পারফরম্যান্স নিয়েও কাঁটাছেড়া চলেছে। তবে তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগের ফর্ম কিছুটা স্বস্তি দেবে লঙ্কা বাহিনীকে। ব্যাটে -বলে ভারতের বিরুদ্ধে চাপের মুখে যেভাবে লড়াই করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ছিল। দিলশান মধুশনাকা দলে ফিরে আসায় পেস বোলিং বিভাগে পাথিরানার পাশে কিছুটা ভারসাম্য বাড়বে লঙ্কা বাহিনীর। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২টো দল। এছাড়াও এদিন পাকিস্তান ও নিউজিল্য়ান্ডও ওয়ার্ম আপ ম্যাচে মুখােমুখি হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget