এক্সপ্লোর

ODI World Cup 2023: আজ শুরু বিশ্বকাপ, কখন, কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম নিউজিল্য়ান্ড দ্বৈরথ?

England vs New Zealand: গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ এই দুই দলই আমনে সামনে হবে।

আমদাবাদ: আজ থেকে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ (World Cup 2023)। প্রথম ম্যাচেই মুখােমুখি গত বিশ্বকাপের ফাইনালিস্ট ২ দল। ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড (England vs New Zeland) একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। ইংল্যান্ড শিবির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চোট সমস্যা রয়েছে ইংল্যান্ড শিবিরেও। আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর চোট রয়েছে বলে ইংল্যান্ড শিবির থেকে জানা গেল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে ক্রিকেটে অবসর ভেঙে ফিরেছেন স্টোকস। কিন্তু তারকা অলরাউন্ডারের বৃহস্পতিবার খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। স্টোকসের পরিবর্তে হ্যারি ব্রুককে তৈরি রাখছে ইংল্যান্ড শিবির। অন্যদিকে নিউজিল্য়ান্ড অবশ্য তাদের প্রথম ম্যাচে পাচ্ছে না কেন উইলিয়ামসন (Kane Williamson) ও টিম সাউদিকে (Tim Southee)।

আঙুলের অস্ত্রোপচারের পর ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন টিম সাউদি। তবে তিনি এখনও ফিট হননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। অন্যদিকে, দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই উইলিয়ামসন। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কিউয়ি শিবির। উইলিয়ামসনের পরিবর্তে বৃহস্পতিবার নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

কাদের ম্যাচ?

আজ ৫ অক্টোবর, ইংল্যান্ড বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ

খেলাটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে

অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের

অনলাইন স্ট্রিমিং

জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার

ইংল্যান্ডের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। ভারতের পরিবেশ-পরিস্থিতিতে কেমন খেলবে ইংল্যান্ড, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। জস বাটলার থেকে শুরু করে জনি বেয়ারস্টো, মঈন আলি - আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক ক্রিকেটার রয়েছে দলে। এবারও ভাল পারফরম্যান্সের স্বপ্ন দেখছে ইংরেজ বাহিনি। অন্যদিকে, উইলিয়ামসন ও সাউদিকে ছাড়া ইংল্যান্ডকে বেগ দিতে লড়াই করতে হবে কিউয়ি শিবিরকে। কোনওদিন বিশ্বকাপ না জেতা নিউজ়িল্যান্ড চাইবে ট্রফি জিতে দেশে ফিরতে।

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget