এক্সপ্লোর

World Cup 2023: পেশিতে চোট পেয়ে হাসপাতালে শাকিব, কিউয়ি শিবিরে চিন্তা বাড়ালেন উইলিয়ামসনও

BAN vs NZ: গতকাল টাইগারদের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। প্রায় ৯ মাসের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই রান পেয়েছিলেন।

চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। গতকাল কিউয়িদের বিরুদ্ধেও হারতে হয়েছে। তবে তার থেকেও খারাপ হল যে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার। যার ফলে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এলেন না শাকিব। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর স্ক্যান করা হবে শাকিবের। তারপরই বিশ্বকাপের আগামী ম্যাচগুলোয় শাকিব খেলতে পারবেন কি না জানা যাবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি ১০ ওভার বলও করেন শাকিব। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তবে নিউ জ়িল্যান্ডের ইনিংসের শেষ দিকে শাকিবকে মাঠে দেখা যায়নি। 

গতকাল ম্যাচের পর বাংলাদেশের সহ অধিনায়ক বলেন, ''শাকিব ভাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে পুরো বিষয়টি।'' এদিকে গতকাল ম্যাচে খেলার সময় নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও ফের চোট লেগেছে। গতকাল টাইগারদের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। প্রায় ৯ মাসের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই রান পেয়েছিলেন। বাংলাদেশের ২৪৬ রান তাড়া করতে নেমেছিল কিউয়িরা। সেই সময় তাসকিন আহমেদকে মিড-অনে খেলিয়ে উইলিয়ামসন দ্রুত একটি সিঙ্গেল নিতে যান এবং বল থ্রো করার সময় সেটি স্টাম্পে না লেগে উইলিয়ামসনের আঙুলে লেগে যায়। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকরা বেরিয়ে আসেন ও হাতের চারপাশে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দেন। উইলিয়ামসন মাঠের চিকিৎসার পরে ব্যাটিং চালিয়ে যান কিন্তু কয়েক বল পরেই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।

ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত

শনিবার আমদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজেই কারণ ব্যাখ্যা করলেন রোহিত। বললেন, 'আমরা শুরুতে বোলিং করব। এর চেয়ে বড় ম্যাচ হয় না। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আবহ দুর্দান্ত। আমাদের মধ্যে অনেকেই অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। এখানকার পিচ দুর্দান্ত। দুই ইনিংসেই পিচের চরিত্র খুব একটা বদলাবে না।' যোগ করেছেন, 'পরের দিকে শিশির পড়বে। সেটা বিরাট একটা ভূমিকা নিতে পারে। সেই কারণেই শুরুতে ফিল্ডিং করে নেওয়া। আমরা সেরা পারফরম্যান্স করতে চাই। প্রত্যেক ম্যাচেই মাঠে নেমে সেরাটা দিতে চাই।'

 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget