এক্সপ্লোর

World Cup : 'ভিনগ্রহের প্রাণী' কোহলি বন্দনায় আক্রাম

Virat Kohli : বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলার পথে ভারতকে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলেছেন তাঁর ৪৮ তম সেঞ্চুরিও।

লাহোর : বিরাট বন্দনায় আক্রাম। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে যে ছন্দে রয়েছেন কোহলি, তা দেখে কার্যত মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি পেসার বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান হাঁকানো প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর ফিটনেস ও খেলার পদ্ধতিতে ভূয়সী প্রশংসা করেছেন।

ওয়াসিম আক্রামের (Wasim Akram) সাফ কথা, 'প্রথমে ৫০ ওভার ফিল্ডিং করেছে, তারপর ব্যাট করার সময় ইনিংসের ৯০ তম ওভারে গিয়ে পরপর দু-রান করে দৌড়চ্ছে। এতেই বোঝা যায়, ওঁর ফিটনেস কী অসম্ভব পর্যায়ের। ব্যাট হাতে নেমে ও বারবার বুঝিয়ে দেয় ও ভিনগ্রহের প্রাণী।'

বাংলাদেশের বিরুদ্ধে ৯৬ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলার পথে ভারতকে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলেছেন তাঁর ৪৮ তম সেঞ্চুরিও। খেলার শেষপর্বে শতরান পূর্ণ ও দলের জয় নিশ্চিত করেন তিনি। যে প্রসঙ্গে আক্রামের বক্তব্য, 'কেউ শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলে যাতে সেঞ্চুরি হয়ে যায়, সেজন্য খানিকটা ধরে খেললে তো ভুল কিছু নেই। কারণ, বিরাট যেভাবে ব্যাট করছিল, তাতে ভারতের জয় যে স্রেফ সময়ের অপেক্ষা, সেটা অনেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।'

বিশ্বকাপের মাঝে পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন ওয়াসিম আক্রাম। আরও দুই প্রাক্তন পাক ক্রিকেটার মিসবা উল হক ও শোয়েব মালিকও যে অনুষ্ঠানের অংশীদার। ম্যাচ ভিত্তিতে বিভিন্ন আলোচনা উঠে আসে যেখানে। ভারত পাকিস্তান ম্যাচের পর রোহিত শর্মার ব্যাটিংয়ের থেকেও ভারতীয় অধিনায়কের প্রতি পাক বোলারদের বোলিং লাইন-লেংথ নিয়ে যেমন কড়া সমালোচনা শোনা গিয়েছিল বাঁ হাতি কিংবদন্তি পেসারের মুখে।

রোহিত শর্মার ব্যাটিংয়ের তারিফ করলেও বিরাট কোহলির প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত মুগ্ধতা ঝরে ঝরে পড়েছে আক্রামের বক্তব্যে। ভারত ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে যে ফেভারিট, তেমনটা অনেক ক্রিকেট বোদ্ধার মতোই মনে করেছেন ওয়াসিম আক্রামও।                                                                                                

আরও পড়ুন- আনফিট উইলিয়ামসন, তবে ভারতের বিরুদ্ধে ফিরছেন কিউয়ি তারকা বোলার টিম সাউদি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget