এক্সপ্লোর

কিছুটা অবিচারের শিকার হতে হল নিউজিল্যান্ডকে, মন্তব্য পূজারার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পূজারা

নয়াদিল্লি: বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল সুপার ওভারেও টাই হওয়ার পর বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থেকে নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। অবিশ্বাস্য লড়াই করে ম্যাচ টাই করলেও নিউজিল্যান্ডকে সন্তুষ্ট থাকতে হয়েছে রানার আপ হয়ে। যা দেখে চেতেশ্বর পূজারার উপলব্ধি, কিছুটা অবিচারই হয়েছে কেন উইলিয়ামসনদের সঙ্গে। সোমবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে পূজারা বলেছেন, ‘আমার মতে ফাইনালে কেউ হারেনি। দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা উচিত ছিল। তবে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আইসিসির-ই। ওরাই ঠিক করেছে কীসের ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। বিশ্বকাপের ফাইনালে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। তাই নিয়ম ঠিক কী ছিল আমি সঠিক জানি না। তবে নিউজিল্যান্ডের সঙ্গে কিছুটা অবিচারই হয়েছে কারণ, ওরা এত ভাল খেলেছে। যদিও ম্যাচটা দুর্দান্ত হয়েছে আর স্মরণীয় হয়ে থেকে যাবে।’ বিশ্বকাপে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। পূজারা জানিয়েছেন যে, তিনি ওই জায়গায় ব্যাটিং করার সুযোগ পেলে খুশিই হতেন। তবে অতীত নিয়ে পড়ে না থেকে সামনের দিকে তাকাতে চান সৌরাষ্ট্রের ডানহাতি ব্যাটসম্যান। বলেছেন, ‘বিশ্বকাপের ভারতীয় দলে থাকতে পারলে দারুণ হত তবে সেটা এখন অতীত। আমি ভবিষ্যতের সুযোগের দিকে তাকিয়ে রয়েছি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের সদস্য হতে চাই। সেটাই এখন আমার লক্ষ্য। আমরা দুর্ভাগ্যবশত সেমিফাইনালে হেরে গিয়েছি তবে এটা থেকে অনেক কিছু শেখা যাবে।’ সীমিত ওভারের ক্রিকেটে বারবার উপেক্ষিত হয়েছেন। আইপিএলের নিলামেও অবিক্রিত ছিলেন পূজারা। সীমিত ওভারের ক্রিকেটে জায়গা পাওয়ার যোগ্য মনে করেন নিজেকে? অকপট পূজারা। বলেছেন, ‘অবশ্যই। টেস্টে আমি ভাল খেলছি আর সীমিত ওভারের ক্রিকেটেও ভাল খেলার দক্ষতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে নিজের দক্ষতার অনেক উন্নতি ঘটিয়েছি। ফলও পেয়েছি। সব ফর্ম্যাটেই খেলতে চাই।’ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পূজারা। বলেছেন, ‘প্রস্তুতি শুরু করে দিয়েছি। ভারতে কিছু লিগ ম্যাচ খেলব। ওখানে গিয়েও প্রস্তুতি ম্যাচ পাব। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যেরকম পরিস্থিতি পাব, সেরকম পরিবেশ-পরিস্থিতিতেই প্রস্তুতি নিচ্ছি।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক বিরাট কোহলি ও পেসার যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। পূজারা জানিয়েছেন, এতে তরুণ ক্রিকেটারেরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget