এক্সপ্লোর

Ashleigh Barty Retirement: ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা, মাত্র ২৫ বছর বয়সেই টেনিসকে বিদায় অ্যাশলে বার্টির

Ashleigh Barty Retirement: আবেগঘন বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই মহিলা টেনিস তারকা। ৪৪ বছরের ইতিহাসে প্রথম অজি টেনিস তারকা হিসেবে দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন বার্টি। 

সিডনি: চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিন তিনটি গ্র্যান্ডস্লাম (grandslam) জিতে নিয়েছিলেন। কিন্তু আচমকাই টেনিস বিশ্বকে অবাক করে দিয়ে টেনিসকে বিদায় (retirement) জানানোর কথা ঘোষণা করলেন অ্যাশলে বার্টি (Ashleigh Barty)। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই মহিলা টেনিস তারকা। ৪৪ বছরের ইতিহাসে প্রথম অজি টেনিস তারকা হিসেবে দেশের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন বার্টি। 

নিজের ভিডিও বার্তায় বার্টি জানিয়েছেন, ''দিনটি আমার জন্য খুবই কঠিন এবং আবেগে ভরা। কারণ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি। আমি নিশ্চিত ছিলাম না কী ভাবে এই খবরটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আমার ভালো বন্ধুকে আমাকে সাহায্য করতে বলেছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত এবং পরিপূর্ণ বোধ করছি। যাঁরা আমাকে এত দিন ধরে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকব। আগামীকাল আমার প্রেস কনফারেন্সে আরও কিছু বলার রয়েছে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ash Barty (@ashbarty)

গতবার কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা মুচোকোভার বিরুদ্ধে হারতে হয়েছিল। হতাশ হয়েছিলেন ঘরের মাঠে চেনা কোর্টে দাপট দেখাতে না পেরে। কিন্তু সেদিন থেকেই প্রতিজ্ঞা করছিলেন যে তিনি ফিরে আসবেন। আর ফিরে এলেনও। ঠিক এক বছর বাদেই সেই অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চেই খেতাব বিশ্বের ১ নম্বর অ্যাশলে বার্টির। মহিলাদের টেনিসে মেলবোর্ন পেয়ে গেল নতুন রানিকে। আর চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রথম প্রতিক্রিয়াতেই বার্টি জানিয়েছিলেন যে তাঁর সপ্ন এদিন সত্যি হয়ে গেল। ফাইনালে আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ২৫ বছর অজি টেনিস সুন্দরী বলেন, ''একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি আজ ভীষণ গর্বিত। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই দেশেরই মানুষ আমি। আমার জন্য যেভাবে গ্যালারি থেকে দর্শকরা চিৎকার করে সমর্থন করছিলেন প্রতি মুহূর্তে, তার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। তাঁরা এক কথায় অসাধারণ।''

কিন্তু তখন কে জানত যে তার কিছুদিনেই মধ্যে টেনিস কোর্টকে বিদায় জানাবেন বার্টি। তবে ভবিষ্যতে তিনি কি করতে চলেছেন, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget