এক্সপ্লোর

MI-W vs UPW-W, Match Highlights: ৭২ রানে উত্তরপ্রদেশকে গুঁড়িয়ে ডব্লিউপিএল ফাইনালে হরমনপ্রীতের মুম্বই

WPL 2023 Playoff, MI-W vs UPW-W: শুক্রবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স উইমেন। শুক্রবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। ট্রফি জয়ের যুদ্ধে রবিবার দিল্লির মুখোমুখি হবে মুম্বই।

শুক্রবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন তুলেছিল ১৮২/৪। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। উত্তরপ্রদেশ ইনিংসকে গুঁড়িয়ে দেন ইংরেজ বোলার ইসি ওয়ং।

ইউপি ওয়ারিয়র্স ইনিংসের ত্রয়োদশ ওভার। তার আগের ওভারেই অ্যামেলিয়া কেরের বলে ১৯ রান নিয়েছেন কিরণ নবগিরে ও দীপ্তি শর্মা। ১২ ওভারের শেষে ইউপি ওয়ারিয়র্সের স্কোর তখন ৮৪/৪। এবং ম্যাচেও ভালমতোই লড়াইয়ে আছে উত্তরপ্রদেশ। বল করতে আসেন ইজি। তাঁর দ্বিতীয় বলে মিড উইকেট বাউন্ডারিতে ধরা পড়েন নবগিরে। ২৭ বলে ৪৩ রান করে ফেরেন উত্তরপ্রদেশের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার। ক্রিজে এসে নিজের প্রথম ও ওভারের তৃতীয় বলেই বোল্ড হয়ে যান সিমরন শেখ। তার পরের বল সোফি একলস্টোনের ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। কোনও রান না করেই ফেরেন একলস্টোন। সেই সঙ্গে হ্যাটট্রিক সম্পূর্ণ হয় ইসি ওয়ংয়ের।

সিভারের ঝড়

উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) প্লে অফ ম্যাচে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে মুম্বই ইন্ডিয়ান্সের (MI Women) স্কোর এক সময় ছিল ১৬ ওভারে ১২৮/৩। তখনও মনে হচ্ছিল, ম্যাচের লাগাম রয়েছে ইউপি ওয়ারিয়র্সের হাতে। পরের চার ওভারে সব ওলট পালট হয়ে গেল। বলা ভাল, ওলট পালট করে দিলেন ন্যাট সিভার ব্রান্ট। ৩৮ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ ৪ ওভারে ৬৬ রান যোগ করে মুম্বই! একটা সময় যেখানে মনে হচ্ছিল দেড়শো করবে মুম্বই, সেখানে তাদের ইনিংস শেষ হয় ১৮২/৪ স্কোরে। ফাইনালে উঠতে গেলে ১৮৩ রান তুলতে হতো ইউপি ওয়ারিয়র্সকে। শেষ পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হল উত্তরপ্রদেশ।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়াকে (১৮ বলে ২১ রান) ফিরিয়ে মুম্বই শিবিরে ধাক্কা দেন অঞ্জলি সর্বাণী। দশম ওভারে পার্শভি চোপড়ার বলে ফেরেন হেলি ম্যাথিউজ (২৬ বলে ২৬ রান)। তবে উইকেটের অপর প্রান্তে ন্যাট সিভার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। ১০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৭৮/২। পরের দশ ওভারে ১০৪ রান যোগ করে মুম্বই। এবং সেটাও আর ২ উইকেট খুইয়ে। সিভারের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা।

জবাবে ব্য়াট করতে নেমে একমাত্র নবগিরে ছাড়া আর কেউই পাল্টা লড়াই করতে পারেননি। ব্যর্থ বাংলার দীপ্তি শর্মাও। ২০ বলে ১৬ রান করে ফেরেন তিনি। মুম্বইয়ের হয়ে খেলা বাংলার ক্রিকেটার সাইকা ইশাক ২৪ রানে ২ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: বোর্ডের কথায় অস্ত্রোপচার নয়, আইপিএল খেলতে মরিয়া শ্রেয়সের আস্থা আয়ুর্বেদিক চিকিৎসায়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget