এক্সপ্লোর

Neeraj Chopra: হরমনপ্রীতদের ম্যাচ দেখতে গ্যালারিতে অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ, ছবি ভাইরাল

WPL Eliminator: ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নীরজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল।

মুম্বই: তিনি জ্যাভলিনে অলিম্পিক্স থেকে সোনার পদক জিতে ভারতীয় খেলাধুলোয় ইতিহাস গড়েছিলেন। তবে অন্যান্য খেলাতেও বেশ আগ্রহী নীরজ চোপড়া (Neeraj Chopra)। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির হয়ে গিয়েছিলেন। শুক্রবার ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল তাঁকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নীরজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল। সঙ্গে লেখা হল, 'আজকের রুদ্ধশ্বাস এলিমিনেটর ম্যাচ দেখতে কে হাজির হয়েছে দেখুন'। পাশাপাশি জানানো হয় যে, অলিম্পিক্সে সোনাজয়ী তারকার সঙ্গে একটি মজার আলাপচারিতায় করা হবে। সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড বা ডব্লিউপিএলের তরফে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। নীরজের এই ছবি অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Women's Premier League (WPL) (@wplt20)

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের এলিমিনেটর দেখতে হাজির হয়েছিলেন হিলির তারকা স্বামীও। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। হিলি টসের পর বলেছিলেন, 'আশা করছি মুম্বইকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পারবে আমাদের বোলাররা।'

ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়াকে (১৮ বলে ২১ রান) ফিরিয়ে মুম্বই শিবিরে ধাক্কা দেন অঞ্জলি সর্বাণী। দশম ওভারে পার্শভি চোপড়ার বলে ফেরেন হেলি ম্যাথিউজ (২৬ বলে ২৬ রান)। তবে উইকেটের অপর প্রান্তে ন্যাট সিভার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। ১০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৭৮/২।

পরের দশ ওভারে ১০৪ রান যোগ করে মুম্বই। এবং সেটাও আর ২ উইকেট খুইয়ে। সিভারের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। হরমনপ্রীত কৌর বড় রান পাননি। মুম্বই অধিনায়ক ১৫ বলে ১৪ রান করে ফেরেন। তবে সিভার সেই খামতি পুষিয়ে দেন। অ্যামেলিয়া কের ১৯ বলে ২৯ রান করেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। সব মিলিয়ে রানের পাহাড়ে মুম্বই। এখান থেকে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে ইউপি ওয়ারিয়র্সের ব্য়াটারদের।

আরও পড়ুন: ঋদ্ধিমান আমাদের সম্পদ, বলছেন গতবারের আইপিএল জয়ী দলের ডিরেক্টর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget