এক্সপ্লোর

Shah Rukh Khan: ডব্লিউপিএলের উদ্বোধনে চাঁদের হাট, নারীশক্তির জয়গান গাইলেন শাহরুখ

WPL Opening Ceremony: চাঁদের হাট বললেও কম বলা হয় সম্ভবত। ডব্লিউপিএলের (WPL 2024) উদ্বোধনে কে ছিলেন না?

বেঙ্গালুরু: চাঁদের হাট বললেও কম বলা হয় সম্ভবত। ডব্লিউপিএলের (WPL 2024) উদ্বোধনে কে ছিলেন না?

শাহিদ কপূর, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, বলিউডের তারকারা সকলেই হাজির মঞ্চ মাতাতে। তবে শো স্টপার একজনই। শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan)। ডব্লিউপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়ে রাখলেন বলিউডের বাদশা।

তিনি নিজে ক্রিকেটের সঙ্গে যুক্ত। আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম মালিক শাহরুখ। ক্রিকেট নিয়ে ভীষণই আবেগপ্রবণ শাহরুখ। শুক্রবার বেঙ্গুলুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি এসআরকে-ই। ঝুমে জো পাঠান গানের তালে নেচে মাতালেন। 

মহিলা ক্রিকেটারদের নিজের বিখ্যাত পোজও শেখান বলিউড বাদশা। আর জানান, এই দেশ নারীশক্তির উপর নির্ভরশীল। শাহরুখ বলেন, সমস্ত জায়গায় মেয়েরাই নেতৃত্ব দিচ্ছেন। আর যে দেশের ভিত নারীশক্তির বলিষ্ঠ কাঁধে থাকে, সেখানে মহিলাদের কেউ রুখতে পারে না। 

গত মরশুম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে মহিলাদের এই আইপিএল। গতবার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস।

 

প্রথমবারের মহিলাদের আইপিএল জিতে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল মুম্বই। গতবারের ফাইনালিস্ট দুই দলই এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি। তার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম মাতিয়ে রাখলেন বলিউডের তারকারা।

গতবার শুরু হয়েছিল ডব্লিউপিএল। পাঁচ দলের টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ খেলা হবে। তবে শুধু বেঙ্গালুরু নয়, খেলাগুলি হবে দুই কেন্দ্রে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ও নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রথম পর্বের সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ৫ মার্চ থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি হবে নয়াদিল্লিতে। এলিমিনেটর ও ফাইনালও হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। ১৫ মার্চ হবে এলিমিনেটর। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় শুরু আইপিএল

 

আরও পড়ুন: বল হাতে যেন বুলেট! আকাশ দীপকে দলে নিতে জরুরি বৈঠক হয়েছিল সৌরভের সঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget