এক্সপ্লোর

Wrestlers Protest :'আদালতে জারি থাকবে লড়াই', 'রাস্তা' থেকে উঠল কুস্তিগিরদের আন্দোলন

তাহলে কি এবার আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন কুস্তিগিররা ? যদিও তেমনটা মানতে নারাজ সাক্ষী, বজরংরা। আন্দোলন তারা আদালতে জারি রাখবেন বলেই জানিয়েছেন কুস্তিগিররা।

নয়াদিল্লি : রাস্তা থেকে উঠল কুস্তিগিরদের আন্দোলন (Wrestlers Protest)। তবে আন্দোলনের রাস্তায় হাঁটা যে তাঁরা থামাচ্ছেন না, তা সাফ বুঝিয়ে দিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। দীর্ঘ ছ'মাস ধরে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন দেশের একাধিক শীর্ষস্থানীয় কুস্তিগির। যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন রেসলিং ফেডারেশন এফ ইন্ডিয়ার Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ শরন সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে।

যন্তরমন্তরে দীর্ঘদিন ধর্না থেকে হরিদ্বারে গঙ্গায় দেশের হয়ে জেতা পদক বিসর্জন দিতে যাওয়ার শপথ। একাধিক ঘাত-প্রতিঘাত দেখেছে কুস্তিগিরদের রাস্তার আন্দোলন। দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে রাজধানীর রাস্তায় ফেলে দেশের শীর্ষ কুস্তিগিরদের টেনে হিঁচড়ে ধরপাকড়ের পর নিন্দার ঝড় বয়ে গিয়েছিল দেশে। বিজেপি-র প্রভাবশালী সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের দাবি জোরদার হয়েছিল। শেষমেশ খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গোটা পরিস্থিতি সামলাতে নামেন। কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ সমস্ত অভিযোগ নিয়ে শুরু করে তদন্তও। যদিও এখনও তা চলছে।

তদন্ত প্রক্রিয়া চলার মাঝে এভাবে কুস্তিগিরদের 'রাস্তা' থেকে সরে যাওয়াতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন কুস্তিগিররা ? যদিও তেমনটা মানতে নারাজ সাক্ষী, বজরংরা। আন্দোলন তারা আদালতে জারি রাখবেন বলেই জানিয়েছেন কুস্তিগিররা।

কিছুদিন আগেই মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়ি গিয়ে বেশ কয়েক দফা দাবি পেশ করেছিলেন কুস্তিগিররা। কৃষক নেতা রাকেশ টিকায়েতেতর সঙ্গে দিয়ে কুস্তিগিররা যে ৫ দাবি জানিয়েছেন, সেগুলি হল -

১) অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নির্বাচন করা।

২) ব্রিজভূষণ ও তাঁর পরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা।

৩) প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া FIR প্রত্যাহার।

৪)  জাতীয় কুস্তি সংস্থায় অবাধ নির্বাচন।

৫) কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।                                                    

আরও পড়ুন- নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন মেসি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget