এক্সপ্লোর

Wrestlers Protest: অমিত শাহর বাসভবনে গিয়ে বৈঠক বজরং, সাক্ষী, বিনেশদের, কুস্তিগীরদের দাবি কি মানবে কেন্দ্র?

Amit Shah: সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বজরং পুনিয়া (Bajrang Pinia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতরা (Vinesh Phogat)।

নয়াদিল্লি: কুস্তিগীরদের প্রতিবাদ কি এবার নতুন পথে?

সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বজরং পুনিয়া (Bajrang Pinia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতরা (Vinesh Phogat)। অমিত শাহর (Amit Shah) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পালোয়ানরা। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুস্তিগীরদের ঘনিষ্ঠ একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'নিজেদের উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ওঁরা। দীর্ঘক্ষণ বৈঠকটি হয়েছে এবং অমিতজি সকলের কথা শুনেছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।' 

যদিও সোমবার দুপুরের এক খবরে হইচই শুরু হয়ে যায়। শোনা যায়, কুস্তিগীরদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। কারণ, আন্দোলনের প্রধান মুখ সাক্ষী মালিক নাকি প্রতিবাদ কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন।

কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। সংসদ অভিযানে তাঁকে পুলিশ হেনস্থা করায় শোরগোল পড়ে গিয়েছিল। কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল।

সেই সাক্ষী মালিক কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়ালেন বলে খবর জানা গিয়েছিল সংবাদসংস্থা এএনআই সূত্রে। তিনি রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই নতুন করে হইচই শুরু হয়েছিল।

সোমবার দুপুরে খবরটা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, রেলের কাজে ফিরেছেন সাক্ষী মালিক। তিনি কুস্তিগীরদের আন্দোলন থেকেও সরে দাঁড়িয়েছেন।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর নিজে অবশ্য় সেই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তিনি চাকরিতে যোগ দিলেও আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না। এই ধরনের যে খবর ছড়িয়েছে, তা ভুয়ো বলেও জানিয়েছেন সাক্ষী।

 

সাক্ষী ট্যুইট করেছেন, 'এই খবরটি সম্পূর্ণ ভুল। ন্যায়ের জন্য এই লড়াই থেকে না আমাদের কেউ পিছিয়ে এসেছি, না পিছিয়ে আসব। আমরা সত্যাগ্রহ চালিয়ে যাব পাশাপাশি রেলের কাজেও যোগ দিয়েছি। যতদিন না ন্যায় পাচ্ছি, ততদিন এই লড়াই চালিয়ে যাব। দয়া করে কেউ কোনও ভুল খবর প্রচার করবেন না'।

আরও পড়ুন: প্রথমবার জুনে টেস্ট ম্যাচ ওভালে, ইতিহাসের সামনে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget