এক্সপ্লোর

WTC Final: প্রথমবার জুনে টেস্ট ম্যাচ ওভালে, ইতিহাসের সামনে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

Ind vs Aus: এই প্রথম জুন মাসে ওভালে কোনও টেস্ট ম্যাচ হবে। এর আগে কোনওদিন ওভালে জুন মাসে কোনও টেস্ট ম্যাচ হয়নি।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই চূড়ান্ত মহড়া সেরে নিচ্ছে। আর এই ম্যাচে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে ওভাল।

এই প্রথম জুন মাসে ওভালে কোনও টেস্ট ম্যাচ হবে। এর আগে কোনওদিন ওভালে জুন মাসে কোনও টেস্ট ম্যাচ হয়নি। এর আগে ওভালে সবচেয়ে তাড়াতাড়ি যে টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে, সেটি ১৯৮২ সালে ৮ জুলাই। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়েছিল। সেই ম্যাচ স্মরণীয় হয়ে রয়েছে ইয়ান বোথামের জন্য। কিংবদন্তি ইংরেজ অলরাউন্ডার ডাবল সেঞ্চুরি করেছিলেন। ভারতের কেউ সেঞ্চুরি না পেলেও কপিল দেবের ৯৩ বলে ৯৭ রানের ইনিংসের কথা এখনও ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।

কেন ক্রিকেটের মক্কা লর্ডসে না হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হচ্ছে ওভালে?

কারণ, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি চায়, এমন মাঠে ফাইনাল হোক যেখানে স্পনসরশিপ নিয়ে কোনও সমস্যা দেখা দেবে না। লর্ডসের নিজস্ব কিছু স্পনসর রয়েছে এবং সেখানে আইসিসি ইভেন্টের ফাইনাল হওয়া মানে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগেরবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে। আর সেবারও লর্ডসে ফাইনাল হয়নি। করোনা অতিমারিতে তখন সমস্ত ম্যাচ খেলা হতো জৈব সুরক্ষা বলয়ে এবং লর্ডসের তুলনায় সাদাম্পটনে ম্যাচ হলে বায়ো বাবল নিশ্ছিদ্র করা সহজতর হতো বলেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দরজায় কড়া নাড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। ৭-১১ জুন ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। এ নিয়ে পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। তবে আগেরবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কী হবে? ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে?

৫ দিনের ম্যাচে হবে ক্রিকেটীয় দ্বৈরথের ফয়সালা। কিন্তু ম্যাচ যদি ড্র হয়? বা বৃষ্টিতে খেলা ভেস্তে যায়? তাহলে কোন দল টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হবে?

এবারের ফাইনাল হচ্ছে ওভালে। আর দেশের নাম যখন ইংল্যান্ড, তখন আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে চর্চা হবে বৈকি! ইংল্যান্ড মানেই যখন তখন বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ম্যাচ ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে একদিন রাখা হয়েছে। তবে সেটি কাজে লাগানো হবে তখনই, যদি নির্ধারিত ৫ দিনের উল্লেখযোগ্য সময় বা গোটা এক দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। যদি পাঁচদিন প্রকৃতির কোনওরকম বাধা ছাড়া খেলা হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে ম্যাচ গড়াবে না।

আইসিসি-র নিয়ম বলছে, ম্যাচ যদি ড্র হয় বা বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে। 

আরও পড়ুন: 'বিদায় ফুটবলকে, আপনাদের নয়' অবসরের ঘোষণাতেও চেনা রাজকীয় মেজাজে ইব্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget