এক্সপ্লোর

Wriddhiman Saha : NOC নিতে CAB-তে, আনুষ্ঠানিকভাবে বাংলা ছেড়েই দিলেন ঋদ্ধিমান

CAB gives NOC to Wriddhiman Saha : ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-র যুগ্মসচিব । এতে আঘাত পেয়েছিলেন ঋদ্ধি, সে কারণেই বাংলা ত্যাগ, খবর সূত্রের

কলকাতা : একাধিক রাজ্যের প্রস্তাব পেয়েছেন। শীঘ্রই সিএবি-তে গিয়ে লিখিত আবেদন দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate) বা এনওসি চাইবেন বলে সম্প্রতি এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সেইমতো আনুষ্ঠানিকভাবে বাংলা ছেড়েই দিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বাংলার হয়ে আর খেলবেন না তিনি। ছাড়পত্র নিতে এলেন সিএবি-তে। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-র যুগ্মসচিব । এতে আঘাত পেয়েছিলেন ঋদ্ধি, সে কারণেই বাংলা ত্যাগ বলে খবর সূত্রের।

এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে কী জানিয়েছিলেন ঋদ্ধিমান ?

আশঙ্কাই সত্যি হল। সিএবি (CAB) কর্তাদের সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। সিএবি কর্তাদের প্রতি একরাশ অভিমান পুষে রেখেছেন। দিনকয়েক আগে ঋদ্ধিমান সাহা সাফ জানিয়েছিলেন, শীঘ্রই সিএবি-তে গিয়ে লিখিত আবেদন দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি চাইবেন। তারপর যোগ দেবেন অন্য রাজ্যের দলে।

সেইমতো আজ সিএবি-তে আসেন ঋদ্ধিমান। সংস্থার প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার কাছে লিখিল আবেদন করে নো অবজেকশন সার্টিফিকেট চান। তাতে সম্মতি দেয় সিএবি। অন্য রাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পান ঋদ্ধি। তাঁর ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করা হয় ঋদ্ধিমানের তরফে। 

আরও পড়ুন ; 'ওঁরা ভাবে যে বাংলার ক্রিকেটাররা ভাল খেলতে পারে না'', বিস্ফোরক ঋদ্ধির নিশানায় কে?

প্রসঙ্গত, এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেছিলেন, 'অনেক রাজ্যের প্রস্তাব পেয়েছি। এখনও কিছুই চূড়ান্ত নয়। সব কিছু ঠিক হলেই জানাব।'

ত্রিপুরা ক্রিকেট সংস্থা নাকি বেশ ভাল প্রস্তাব দিয়েছে? যেখানে ক্রিকেটার হিসাবে খেলার পাশাপাশি দলের মেন্টর হিসাবেও কাজ করতে পারবেন? এপ্রশ্নের উত্তরে ঋদ্ধি ধোঁয়াশা বজায় রেখে জানিয়েছিলেন, 'পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারত- দেশের সব প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য দলের প্রস্তাব পেয়েছি। তাই কোনও একটা দলের কথা বলা ঠিক নয়। আমি যে দলেই যাই না কেন, দেখব সেখানে কোনও উঠতি, প্রতিভাবান উইকেটকিপার রয়েছে কি না। কেউ যদি কোনও রাজ্য দলের হয়ে ভাল খেলে বা এমন কেউ যদি কোনও দলে থাকে যে নির্বাচকদের নজরে রয়েছে, জাতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে, সেরকম দলে যাব না। আমি কারও জায়গা কেড়ে নিতে চাই না। চাই না আমার জন্য কেউ নিজেকে প্রমাণ করার মঞ্চ থেকে বঞ্চিত হোক।'

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget