এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন ‘বিশ্বের সেরা উইকেটকিপার’ ঋদ্ধিমান, জানিয়ে দিলেন বিরাট

ঋদ্ধিমান এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলে ৩০.৬ গড়ে ১,১৬৪ রান করেছেন। তাঁর শতরানের সংখ্যা তিনটি। অন্যদিকে পন্থ ১১টি টেস্ট ম্যাচে ৪৪.৪ গড়ে ৭৫৪ রান করেছেন। তাঁর দু’টি শতরান রয়েছে।

বিশাখাপত্তনম: আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ। এই প্রথম ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ শুরু হওয়ার আগের দিন ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা দলে ফিরছেন। ঋষভ পন্থ এই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না। ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন ঋদ্ধিমান। এরপর কাঁধে চোট পেয়ে ছিটকে যান তিনি। ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই খেলবেন বাংলার এই উইকেটকিপার। সাংবাদিক বৈঠকে বিরাট জানিয়েছেন, ‘সাহা ফিট হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ও-ই খেলবে। ওর কিপিংয়ের দক্ষতা সবারই জানা। ও যখনই সুযোগ পেয়েছে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওর চোট পাওয়া দুর্ভাগ্যজনক ছিল। আমার কাছে ও বিশ্বের সেরা কিপার। সেই কারণেই ও খেলবে।’ পন্থের বিষয়ে বিরাট বলেছেন, ‘ঋষভকে আমরা অবশ্যই ভবিষ্যতের জন্য ভাবছি। ওর প্রতিভা ও দক্ষতা আছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যভাবে চাপ সামাল দিতে হয়। দলকে ম্যাচ জেতানোই আসল।’ সাংবাদিক বৈঠকে বিরাট আরও জানিয়েছেন, ‘এই ম্যাচে ভারতীয় দলে ফের অভিজ্ঞ স্পিনার জুটি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে দেখা যাবে। ব্যাটিং ওপেন করবে রোহিত শর্মা। ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করব না। ওকে ছন্দ পাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। ও যেভাবে চাইবে সেভাবেই খেলতে পারবে।’ ঋদ্ধিমান এখনও পর্যন্ত ৩২টি টেস্ট ম্যাচ খেলে ৩০.৬ গড়ে ১,১৬৪ রান করেছেন। তাঁর শতরানের সংখ্যা তিনটি। অন্যদিকে পন্থ ১১টি টেস্ট ম্যাচে ৪৪.৪ গড়ে ৭৫৪ রান করেছেন। তাঁর দু’টি শতরান রয়েছে। তবে বারবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন পন্থ। এবার দল থেকে বাদ দিয়ে তাঁকে সতর্কবার্তা দিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget