এক্সপ্লোর

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডের পরিবেশ ভাবাচ্ছে অধিনায়ক রোহিতকে

Indian Cricket Team: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রবিবার (৪ জুন) থেকেই ওভালে অনুশীলন করল ভারত।

লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই খেতাব লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের ওভালে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023)। এই ম্যাচ জিতেই আইসিসি খেতাব জয়ের দীর্ঘ খরা কাটাতে বদ্ধপরিকর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের পরিবেশ নিয়ে খানিকটা উদ্বেগে।

পরিবেশ নিয়ে উদ্বেগ

রোহিতের মতে ইংল্যান্ডের পরিবেশে ব্যাটারদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডের পরিবেশ সাধারণত ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এখানে আবহাওয়া সবসময়ই বদলাতে থাকে, তাই ব্যাটাররা কখনই সেট হয় না। বোলারদের বিরুদ্ধে ঠিক কোন সময়ে আক্রমণ করা উচিত, সেটা জানাটা ভীষণ জরুরি। এই মাঠের উইকেটটা ব্যাটিংয়ের জন্য অবশ্য অন্যতম সেরা। মাঠের কোণাকুণি বাউন্ডারিগুলিতে বল গেলে বেশ দ্রুত ছোটে। তবে টেস্ট ক্রিকেট তো সবসময়ই অধিনায়ক হিসাবে আপনাকে চ্যালেঞ্জ করে। তাই তো এটা সবার সেরা এবং সকলেই টেস্ট ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকে।'

সেরা উপলব্ধি

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ভারতীয় দল কিন্তু বেশ ভালই পারফর্ম করেছে। শেষ দুই সফরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠেই অজিদের হারিয়েছে টিম ইন্ডিয়া। মাস কয়েক আগে, বছরের শুরুতে ভারতে অস্ট্রেলিয়া আসলে, সেই টেস্ট সিরিজেও প্যাট কামিন্সদের বিরুদ্ধে ২-১ জয় পায় টিম ইন্ডিয়া। রোহিত কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন একাধিক সিনিয়ার তারকাদের অনুপস্থিতিতে ২০২১ সালে অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাঠে হারানোটাই সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সেরা উপলব্ধি।

'সাম্প্রতিক সময়ে, শেষ কয়েক বছরে আমাদের সবথেকে বড় উপলব্ধি হল অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ওদেরকে হারানো। প্রথম টেস্ট হারের পর আমরা যেভাবে সিরিজে ফিরি, সেটা আমাদের দলের খেলোয়াড়দের দক্ষতা এবং দলের গভীরতা প্রমাণ করে। বেশ কিছু সিনিয়ার ক্রিকেটার ওই সিরিজে দলে ছিলেন না, আমাদের অনেকে আবার চোট আঘাতেও সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে সিনিয়ারদের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে কিন্তু দারুণ পারফর্ম করেছিল।' বলেন ভারতীয় অধিনায়ক রোহিত।

প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রবিবার (৪ জুন) থেকেই ওভালে অনুশীলন করল ভারত। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget