এক্সপ্লোর

WTC Final 2023: জাডেজার দুই উইকেট সত্ত্বেও ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, তৃতীয় দিন শেষে স্কোর ১২৩/৪

WTC Final, IND vs AUS: আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তনাবুদ করে ছাড়ছিলেন। ওভালে মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে ১৪ রান করে স্লিপে খোঁচা দিয়ে আউট।

Key Events
wtc final 2023: score live updates india vs australia day 3 live telecast match summary and highlights WTC Final 2023: জাডেজার দুই উইকেট সত্ত্বেও ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, তৃতীয় দিন শেষে স্কোর ১২৩/৪
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

Background

আইপিএলে (IPL) সর্বোচ্চ রান সংগ্রহকারী। অরেঞ্জ ক্যাপ জিতেছেন। সেই শুভমন গিল (Shubman Gill) ১৫ বলে ১৩ রান করে ফিরলেন।

আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের নাস্তনাবুদ করে ছাড়ছিলেন। ওভালে মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে ১৪ রান করে স্লিপে খোঁচা দিয়ে আউট।

রোহিত শর্মা (Rohit Sharma)। বলা হয়, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে ফের ব্যর্থ। ১৫ রান করে আউট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ ভারতের টপ অর্ডার। দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ভারত। হারের ভ্রূকুটিও ক্রমে জাঁকিয়ে বসছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১/৫। এখনও প্যাট কামিন্সদের চেয়ে ৩১৮ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ম্যাচ বাঁচানোই অগ্নিপরীক্ষা।

দিনের শুরুটা ভাল করেছিল ভারত। অস্ট্রেলিয়ার শেষ ৭ উইকেট অপ্রত্যাশিতভাবে দ্রুত তুলে নিয়ে। ৩২৭/৩ থেকে ৪৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল অজি ইনিংস। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন। দুই দেশের টেস্ট দ্বৈরথের ইতিহাসে ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। তার পরই স্মিথ। ৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে।

22:34 PM (IST)  •  09 Jun 2023

IND vs AUS Live Score: এগিয়ে অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলে দিন শেষ করল অজিরা। দিনের শেষে আপাতত ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। 

22:04 PM (IST)  •  09 Jun 2023

WTC Final, IND vs AUS Score: জাডেজার দ্বিতীয় সাফল্য

স্মিথের পর প্রথম ইনিংসে শতরানকারী আরেক তারকা ট্র্যাভিস হেডকেও সাজঘরে ফেরত পাঠালেন রবীন্দ্র জাডেজাই। ১৮ রানে হেডকে ফেরালেন জাডেজা। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১২/৪।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget