এক্সপ্লোর

কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান যশস্বী জয়সওয়ালের

তামিলনাড়ুর বাবা অপরাজিতকে টপকে এই মু্ম্বইকরই এখন চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক।

বেঙ্গালুরু: নাম যশস্বী জয়সওয়াল। বয়স ১৭ বছর ২৯২ দিন। এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও যশস্বী এক বিস্ময়ের নাম। বিজয় হাজারে ট্রফিতে ১৫৪ বলে ২০৩ রানের একটি অত্যাশ্চর্য্য ইনিংসে খেলেছে মুম্বইয়ের এই তরুণ তুর্কি। বিগত চার ম্যাচে ব্যাটে রান আসছিল, পরপর অর্ধশতরানের ইনিংসও এসেছিল যশস্বীর ব্যাট থেকে। বল হাতেও এসেছে উইকেট। তবে শতরানের মুখ দেখেনি মুম্বইয়ের এই ওপেনার। অবশেষে শেষ হল সেই প্রতীক্ষার। বেঙ্গালুরুতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলল যশস্বী। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটে যশস্বীই তরুণ ক্রিকেটার, যার দখলে এল দ্বিশতরান।

সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, শিখর ধবন, কেভি কৌশল, সঞ্জু স্যামসনের পর সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতরানের নজির গড়ল যশস্বী জয়সওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক তিনটি দ্বিশতরানের রেকর্ড রয়েছে আরও এক মুম্বইকর রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটও সর্বোচ্চ স্কোর এবং সর্বাধিক দ্বিশতরানের মালিকও তিনি। রোহিত ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরান রয়েছে সচিন রমেশ তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচে দ্বিশতরান (২৪৮) রয়েছে শিখরের। বিজয় হাজারে ট্রফিতে দিন কয়েক আগেই দ্বিশতরান করেছেন সঞ্জুও। তিনি দ্রুততম দ্বিশতরানের রেকর্ড করেছেন। সেই তালিকায় সর্বকনিষ্ঠ হিসেবে নাম নথিভুক্ত করল যশস্বী।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে তার অত্যাশ্চর্য ইনিংস সাজানো ছিল ১২টি ওভার বাউন্ডারিতে। রয়েছে ১৭টি বাউন্ডারি। নিজের পারফরম্যন্সের প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যশস্বী। মুম্বইয়ের এই অলরাউন্ডার সংবাদমাধ্যমকে বলে, “আমি অর্ধশতরানের ইনিংসগুলো শতরানে রূপান্তরিত করতে পারছিলাম না। ৭০, ৮০ করে রান করছিলাম, উইকেটও পাচ্ছিলাম কিন্তু শতরান আসছিল না। তারপর আমি দেখি ওয়াসিম স্যার এখানে শতরান করেছে। আমি তাঁকে ব্যাট করতে দেখে অনেকটা শিখেছি। ওয়াসিম স্যার সিঙ্গল নিয়ে খেলছিলেন এবং খারাপ ডেলিভারির জন্য অপেক্ষা করছিলেন, যেগুলোতে তিনি বাউন্ডারি মেরেছেন। খেলা শেষে তিনি আমাকে বলেন, কোথায় কী শট খেলতে হবে। আমি সেই পরামর্শ মাথায় রেখেছিলাম”। প্রসঙ্গত, যশস্বী এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। এই ৫ ইনিংসেই ওর ঝুলিতে এসেছে ৫৮৫ রান। তামিলনাড়ুর বাবা অপরাজিতকে টপকে এই মু্ম্বইকরই এখন চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget